somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অংক আতংক !!

১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠলাম সসন্মানে । আমাদের স্কুলটা দুটো সিফটে ছিল।সকালে মেয়েরা, দুপুর থেকে ছেলেরা ।
যথারীতি ক্লাস শুরূ হলো একমাস পর থেকে।বান্ধবীদের সাথে বেশ অনেক দিন পর দেখা খুব খুশী।
সেই খুশীর মধ্যে এক মূর্তিমান আতংক হয়ে আসল আমাদের অংক স্যার। উনি ছিলেন ছেলেদের সিফটে, কি কারনে যে তার আমাদের শিফটে আগমন ঘটলো তা আল্লাহ্‌ পাকই ভালো জানেন!
স্যার ছিলেন বেটেখাট মতন,চুল গুলো ব্যাক ব্রাশ করা, চেহারাটা ছিল গোলগাল , চোখ দুটো ভাটার মতন গোলগোল, শরীরটা সব সময় পেছন দিকে হেলে থাকতো। আমরা আড়ালে ডাকতাম চিৎ স্যার !

ক্লাসে ঢুকেই এক হাতে ডাস্টার আর আরেক হাতে চক নিয়ে কোনো কথা না,
কি থেকে কি হচ্ছে, কিচ্ছু না ,সারা বোর্ড জুড়ে এক বিশাল অংক করতো।
তারপরেই আমাদের দিকে তাকিয়ে বিশাল গোল গোল চক্ষু দুটো পাকিয়ে চিৎকার করে প্রশ্ন করতো, 'গার্লস তোমরা কি অংকটা বুঝেছো '?
আমরা না বুঝেই সমস্বরে বলতাম 'জী স্যার'
বলার সাথে সাথেই উনি ওটা মুছে আরেকটা অংক একে ফেলতো।
আমরা সাহসী দু একজন দু একবার বলতে চেয়েছিলাম 'বুঝিনি' ।

তাতে উনি আমদের জ্ঞান গরিমা এবং মগজ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে এমন বকাবকি করেছিলেন যে আমরা দ্বিতীয় বার আর এই ভুল করিনি।
যাইহোক এর ফলে আমাদের অংকের বুনিয়াদ এতই শক্তিশালী হলো যে আমরা পুরো ক্লাস অংকে ফেল করলাম।
তাকে যে কেন ছেলেদের শিফট্‌ থেকে আমাদের এখানে প্রেরন তার কারনও বুঝলাম। তৈলাক্ত বাঁশ আর বাপ ছেলের বয়স বের করার অংক রুবিক কিউবের পাজলের চেয়েও জটিল।সরল যে এত গরল তা ঐ স্যারের কল্যানেই বুঝতে পারলাম।
সব সাবজেক্টে ৭০/৮০র ঘরে নাম্বার উঠছে, শুধু অংকে৪০/৫০। তিন বছর তার হাতে পরে আমরা পাশ ফেল, পাশ ফেল করে নাইনে উঠলাম।
এখানে নতুন স্যার খুবই ভাল। কিন্ত আমাদের তো গোড়াতেই গলদ।
যাক এবার এসএসসি পরীক্ষা এক মাস বাকী। মা আমার অবস্থা দেখে খুব শীঘ্রই আমার জন্য একজন গৃহ শিক্ষক নিয়োগ করলেন।
স্যার সে বারই ঢাবি থেকে অংকে অনার্স সহ মাস্টার্সে প্রথম বিভাগে প্রথম স্হান অধিকার করে ওনার বিভাগেই চাকুরীর দরখাস্ত করে বসে আছেন। আর তারই উপর দায়িত্ব পড়লো আমার মতন গাধা পিটিয়ে মানুষ করার। ওনার অপরিসীম ধৈর্য্যকে এখনো ধন্যবাদ জানাই। আমাকে মনে হয় উনি মুখস্হ করিয়ে দিচ্ছিলেন।

যাক আসল কথায় আসি।পরীক্ষা শুরু।পন্চম দিন অংক। জীরো কনফিডেন্স নিয়ে হলে গেলাম। প্রশ্ন দেখলাম, ৬০ এর উত্তর দিতে পারবো। জ্যামিতির দিকে তো চেয়েও দেখিনি।
কারন এবিসি একটি ত্রিভূজ ছাড়া এ বিষয়ে আর কিছুই জানতামনা।

যাই হোক যে মেয়েটা আমার পাশে (অন্য স্কুলের) বসে গত চার দিন ধরে অনবরত প্রায় সাদা খাতা জমা দিয়ে যাচ্ছে ,আজ তাকিয়ে দেখলাম আমার করা দুটো অংকের ফল ওর অংকের চেয়ে ভিন্ন। আমি জানি আমারটাই ঠিক, অংক দুটো আমার মুখস্ত, তারপরও নিজের উপর আত্মবিশ্বাসের অভাবে আমার ১৪ নম্বরের সঠিক অংক দুটো কেটে সাদা খাতার করা অংক লিখে আসলাম।
বাসার স্যার শুনে খুব মন খারাপ করলো।
ফল বের হলে দেখা গেল ৪৬।
যাক পরবর্তী জীবনে অংক আর কোনদিন আমার জীবনে আসেনি।

তা নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্সে দ্বিতীয় স্হান অধিকার করে জীবনে পাশ করতে হতোনা।

এই জন্য ব্লগে অংক সম্পর্কে কোন পোস্ট দেখলে আমি দুরে দুরে রই !!

ছবিটি নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২০ রাত ৮:১৭
১৪৩টি মন্তব্য ১৪২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×