somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারকেলের তৈরি দুটো থাই মিষ্টি খাবার

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


থাইল্যান্ডের স্থানীয় একটি মিষ্টি খাবার নাম তাঁর খাও নিয়াও মা মুয়াং
থাই ভাষায় খাও নিয়াও অর্থ স্টিকি রাইস আর আমকে বলে মা মুয়াং।অসাধারন স্বাদের এই খাবারটি বানাতে প্রয়োজন হয় পাকা আম,স্থানীয় সুগন্ধী জেসমিন আতপ চাল, চিনি আর নারিকেল। এই সব উপকরন সবই আমাদের দেশে পাওয়া যায়, তাই এটা খুব সহজেই বানিয়ে আমরা খেতে পারি। ৮০০ গ্রাম নারিকেলের দুধ আর চিনি দিয়ে এক কেজি জেসমিন আতপ চালের ভাত রান্না করতে হবে, এই হলো পরিমান। এখন আপনারা নিজেদের পরিবার বুঝে রান্না করুন।

আমাদের জন্য কিনে এনেছিলাম দুই প্যাকেট
নারিকেলের স্বাদে আর গন্ধে ভরপুর এই সুগন্ধী ভাতের সাথে পাকা আম কেটে শুরু করে দিন খাওয়া। একবার খেলে বার বার খেতে মন চাইবে । থাইদের অত্যন্ত পছন্দের এই আম-ভাত পশ রেস্তোরা থেকে শুরু করে ফুটপাতের দোকেনেও বিক্রি হচ্ছে । প্রথম প্রথম আমি খেতে দ্বিধা করতাম এখন প্রায়ই খাওয়া হয় ।


তব তুম খ্রাব যা আমাদের দেশের ফালুদার মত অনেকটা
বিভিন্ন ফল, বীজ , জেল্লো আর নুডলস সাথে নারিকেলের ঘন দুধ আর বরফ কুচি অসাধারন । এখানে একটা লাল ফল ব্যবহার করা হয় ওরা বলে রেড রুবি । এটা আমাদের দেশের পানিফল নামে পরিচিত । এই ফলগুলোকে সাইজ মত অর্থাৎ চৌকোনা বা গোল করে কেটে খাবার রঙ ওঁ চিনি দিয়ে সিদ্ধ করে নেয়া হয়। শ্বেত শুভ্র তরলের মাঝে ভেসে থাকা গোলাপী পানি ফলের টুকরোগুলো সত্যি মনে হয় মগক খনির রুবি । তার উপর দেয়া হয় এক কাপ কুচানো বরফ । ব্যাংককের গরমে সেই শীতল খাবারটি তাঁর রুপে আর স্বাদে আপনাকে আকৃষ্ট করবেই করবে।।৩৫ বাথ দিয়ে শুরু ।


শপিং মলের ফুডকোর্টের এই দোকানের সামনেই আমি খেতে বসি যেন মুল খাবারের পরেই এই ডেজার্ট আনতে দূরে যেতে না হয় ।


সুন্দর করে বাটিতে সাজিয়ে রেখেছে বিভিন্ন উপকরন, আপনি পছন্দ করে দিবেন কি কি খেতে চান ।


এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি পোস্টটি সোনাগাজী ওঁ নীল আকাশকে উৎসর্গ করা হলো :)
প্রথম ছবিটি আর তব তুম ক্রব বা রেড রুবির ছবিটি নেট থেকে নেয়া বাকি ছবি আমার তোলা তবে
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৩০
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×