somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ আগস্টের পর তো কিছুই বদলায়নি

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই বলেন, ৫ আগস্টের পর তো কিছুই বদলায়নি। এই কথাটার সূত্র ধরেই এগোনো যায়। ৫ আগস্টের পর আমাদের কোন কোন পরিবর্তন এসেছে, সেটাই আগে দেখা দরকার। হিসাব করে দেখলাম, বলার মতো কোনো পরিবর্তন আদৌ এসেছে কি না, তা স্পষ্ট নয়। অন্তত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন আসেনি।

আমি আমার পরিচিতদের একই প্রশ্ন করলাম—আপনাদের ব্যক্তিগত জীবনে কি কোনো পরিবর্তন এসেছে, বা আপনারা নিজেরা কোনো পরিবর্তন এনেছেন কি না?

কয়েকজন জানতে চাইলেন, “কেমন পরিবর্তন?” আমি বললাম, ধরুন আপনি এখন আর রং সাইড দিয়ে গাড়ি চালান না, বাসস্ট্যান্ড ছাড়া বাস থেকে নামেন না, ঘুষ খান না, ঘুষ দেন না—এই রকম ছোট ছোট বিষয়।

সবাই প্রায় একসুরে বললেন, না—এগুলোর কোনোটাই তারা বন্ধ করেননি।

তখন আমি জানতে চাইলাম, আমরা আসলে কী ধরনের পরিবর্তন আশা করি? আমরা চাই দেশটা ভালোভাবে চলুক—ঠিক আছে। কিন্তু কী করলে সেটা ভালো হবে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কেউ দিতে পারলেন না।

এইখানেই হয়তো আমাদের সমস্যার মূল। আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনটা যেন সবসময়ই কারও অন্যের কাছ থেকে আসবে—রাষ্ট্র থেকে, সরকার থেকে, ব্যবস্থা থেকে। নিজেদের ভেতর থেকে শুরু করার কথা ভাবলে আমরা থমকে যাই

যদি আমাদের নিজেদের পরিবর্তন না আসে, তবে কি আমরা রাষ্ট্রের পরিবর্তন আশা করতে পারি?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০০
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

কবিতঃ স্মৃতির অর্ঘ্য

লিখেছেন ইসিয়াক, ১৩ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৮


প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×