somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শের রাজনীতি না কোটি টাকার হাতছানি...

২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমি অনেক আগে ব্লগে লিখেছিলাম, বাংলাদেশে ছোট দলগুলো নিষিদ্ধ করা উচিত। উন্নত দেশের মত ২/৩ টিতে থাকাই উত্তম। কারণ, ছোট দলের নেতাদের টকশো-তে গলাবাজি করা ছাড়া আর কোন ভূমিকা নেই। বড় দলের সাহায্য ছাড়া সংসদে যেতে পারে না, সেটা আবার কিসের দল?
২. আওয়ামী লীগ আমলে ১৪ দল ছিল। যাকে বলা হত ১+0+0+0….. ঠিক তেমনি বিএনপি আমলে ২০ দল ছিল যার মধ্যে জামায়াত ছাড়া আর কোন দলকে মানুষ চিনত না। এমনকি তাদের সভাপতির নামও জানে না জনগণ। তবুও তারা সব সময় আওয়ামী লীগ, বিএনপি’র সাথে এমন ভাব করে চলত মনে হত তাদের অনেক ভোট ব্যাংক। আর বিএনপি , আওয়ামী লীগও সংখ্যা বড় করে দেখানোর জন্য এসব দলকে জোটে রাখত…
৩. এবার সরকারের আইনের কারণে ছোট দল আর বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। তাদের নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। তাই বড় দল যদি ঐ আসনে প্রার্থী নাও দেয় ঐ এলাকার ভোটাররা ছোট দলের প্রতীকে ভোট দিবে না এবং মনস্তাত্বিকভাবে বড় দলের কেউ যদি স্বতন্ত্র দাঁড়ায় তাকেই ভোট দিবে। এই আশংকায় এবং এমপি হওয়ার খায়েশে গত কয়েকদিন বিএনপি-তে অনেক ছোট দলের প্রধান কিংবা ২য় প্রধান নিজের দল ছেড়ে যোগ দিয়েছেন। কেউ কেউ নিজের দলকে বিলুপ্তও ঘোষণা করেছেন…
৪. আমার মনে হয় বড় দলগুলো ছোট দলের বড় নেতাকে মূল্যায়ন করতে চাইলে বড় দলে যোগদানের কথা বলতে পারে। এছাড়া তাদের কোন সুযোগ দেয়ার মানে হয় না। কারণ, তাদের এমন কোন ভোট ব্যাংক নেই যার কারণে বড় দলের কোন অসুবিধা হবে। আর ২/৩ টি দল থাকলে জনগণেরও প্রার্থী বাছাই করতে ও ভোট দিতে সুবিধা হয়…
৫. বিকাশ নুর কিংবা রাশেদ আমার পছন্দের রাজনীতিবিদ নন। তাদের ২ জনকেই সুবিধাবাদী বলে মনে হয়। তবে নুরুর রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাশেদ পাশে ছিল। সেই রাশেদ একটা এমপি পোস্টের (অবশ্য এই লোভ জুলাই বিপ্লবীরাও ছাড়তে পারছে না) জন্য এতদিনের বন্ধু/বড় ভাই/নেতাকে ছেড়ে দিল। ঠিক যেমন রেদোয়ান ছেড়ে দিল আরেক অকৃতজ্ঞ অলি আহমেদের সঙ্গ। বড় দলগুলো যদি গণতান্ত্রিকভাবে তাদের সকল স্তরে নেতা নির্বাচন করত তাহলে এই পল্টিবাজি ও লোভের রাজনীতি দেখতে হত না…

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×