somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা ও ছেলের আলাপ সালাপ

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রান্ডপা'স হাউজ
ছেলে আমার অনেক দিন হয় দেশের বাইরে থাকে । আমার মন পরে থাকে ওর কাছে । প্রতিদিন ওর সাথে অবশ্য কথা হয় । এই নিয়ে অবশ্য তার বাবার সামান্য ঈর্ষা আছে । "হ্যা খালি তোমার সাথেই তো দেখি কথা বলে, আমাকে তো ফোন করে না"। ছেলেকে আড়াল করার জন্য বলি 'দেয় তো, কিন্ত তোমার ফোন নাকি বিজি থাকে' । আসলে বেশিরভাগ সময় আমাকেই ফোন করে ।

যাই হোক তার এক বাক্য "তোমরা আসো , তোমরা আসো" । জিজ্ঞেস করি "কই থাকতে দিবে ? তোমারতো এক বেডরুমের এপার্টমেন্ট" । উত্তর দেয় ' এইটা একটা কথা হইলো ! তোমরা বেডরুমে থাকবা, আমি লিভিং স্পেসে ম্যাট্রেস বিছায় থাকবো"। আমি বলি 'আমাকে দেখলেই কিন্ত বলতে পারবে না তোমার হাতের রান্না করা এটা কত দিন খাই না, ঐটার স্বাদ ভুলে গেছি , আম্মু এইটা রান্না করো না একদিন। আমি বলি 'আমাকে দেখার জন্য অস্থির হয়েছো, সুতরাং আমি যতদিন থাকি আমাকে সোফায় বসায় রাখবা আর দেখবা "।
এই ভাবে চলে মা ছেলের কথোপকথন । বলি 'এখন তো বলো বেডরুম ছেড়ে দিবে, কিন্ত বউ আসলে তো আমাদের ঠাই হবে গ্রান্ড- পা'স হাউজে ।
"না না তোমরা আমার সাথেই থাকবা"। কষ্টের একটা হাসি আসে ঠোটে।

পাঠক উপরের ছবিটাই হলো প্রথম বিশ্বে সন্তানের সাথে বাবা মায়ের থাকার জন্য বিশাল বাড়ির সাথে কিচেন বাথরুম সহ একটা দুই বেডরুমের আবাস। তারা বলে উভয় পক্ষের প্রাইভেসী রক্ষার্থে নাকি এই ব্যবস্থা। কাছে থেকেও দূরে ।

ছোটবেলা থেকেই ছেলের প্রচন্ড গাড়ীর শখ, "আম্মু তোমরা আসলে একটা বড় গাড়ি কিনবো"। আমি বলি 'সেই গাড়িতে কি আমার বসার জায়গা থাকবে !
ছেলে বলে "কি বলো তুমি ! কেন হবে না" !
বলি 'গাড়িতে তো তোমার বউ বসবে, ছেলেপুলে বসবে , ন্যানী বসবে , বিড়াল বসবে। আমার কি জায়গা হবে ! তখন আমার জন্য তোমাকে আবার গাড়িতে একটা আলাদা ক্যারিয়ার লাগাতে হবে '। ছেলে ঠাস করে ফোন রেখে দিয়ে বাবাকে ফোন করে । বাবা মিষ্টি মিষ্টি কথা বলে আমার চোখ বেয়ে অঝোর ধারায় পানি পরতে থাকে ।



দুটো ছবিই আমার আকা । দ্বিতীয় ছবিটি বহু বছর আগে এক পত্রিকায় দেখেছিলাম সেটা কল্পনা করে আকা ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×