বাঘ-সিংহ ও শেয়াল-বানর মানবজাতির খুব
পরিচিত প্রাণী। তাদের আচরণও সবার
জানা। বাঘ-সিংহ খুবই স্থিতিশীল ও
শক্তিশালী প্রাণী। পক্ষান্তরে শেয়াল
ভিতু ও বানর খুব অস্থির প্রাণী। পৃথিবীতে
কিছু শক্তিশালী মানুষের আচরণও বাঘ-
সিংহ ও শেয়াল-বানরের মত হয়। যেমন
বাংলাদেশের (ওয়ান ইলেভেনের)
শাসকদের আচরণ। তারা বাংলাদেশের
মানুষের সামনে বাঘ-সিংহ হয়ে আবির্ভুত
হয়েছে, অতঃপর বানরের মত আচরণ করে-
শেয়ালের মত পালিয়েছে। কিন্তু তারা
বাংলাদেশের ও বাংলাদেশের মানুষের
নজিরবিহীন ক্ষতি করেছে। বিশেষ করে
বাংলাদেশের রাজনীতির মূলস্রোত
জাতীয়তাবাদী শক্তির অপূরণীয় ক্ষতি
করে গেছে। এই ক্ষতির রেশ বাংলাদেশে
এখনও চলছে। হয়তো ভবিষ্যতে আরও চলতে
পারে। তবে অনিবার্য সত্য হচ্ছে, (ওয়ান
ইলেভেনের) সুস্পষ্ট বেনিফিশিয়ারী
বর্তমন শাসকদল। এজন্যই তারা বলেছিল,
(১/১১) তাদের আন্দোলনের ফসল। এই সফল
তারা যথারীতি ভোগও করে যাচ্ছে। তবে
ইতিহাস বড়ই নির্মম। ইতিহাস এসবকে
কোনো দিন স্বীকৃতি দেবে না-ইতিহাসে
এদের স্থানও হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

