
হযরত বারাআ (রা) হতে বর্নিত। তিনি বলেন, একদা রাসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল আযহার দিন বাকী নামক কবরস্থানে যাত্রা করেন। তারপর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দু’রাকাত নামায আদায় করেন তারপর আমাদের দিকে ফিরে বললেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত কায়েম করা। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত কায়েম করা । তারপর বাড়ি ফিরে কোরবানি করা।যে লোকটি এবাবে করবে সে আমাদের রীতিনীতি অনুসরন করবে।
আর যে লোকটি নামাযের আগে পশু জবেহ করবে তা হবে একটি অনর্থক কাজ যা সে নিজের পরিবারের জন্য মাংস খাওয়ার জন্যে তাড়াতাড়ি করেছে। এর সাথে কোরবানির কোন সম্পর্ক নেই । তখন একজন লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি নামাজের আগেই পশু জবেহ করে ফেলেছি এখন আমার কাছে এমন একটি
মেষ শাবক আছে যা পূর্ণ বয়স্ক মেষের চেয়ে উত্তম । তিনি বললেন, এটা জবেহ কর। তবে তোমার পরে আর কারও জন্যে তা যথেষ্ট হবে না ।
ছহীহ বোখারী শরীফ- ৪৮১হাদীস।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




