বাবার লিখা অপ্রকাশিত কবিতা-১
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে আমি?
নিজাম উদ্দীন আহমেদ
শুধু মোর একটি প্রশ্ন বেশী কিছু নয়
আমি কে? কে আমি এই সংশয়।
শয়ন স্বপন মাঝে, আদি কালের স্রোতে
চলেছি ভাসিয়া কোথা কোন অনাদিতে?
সদা মনে সংশয় আমি যেন আমি নয়,
ব্যকুল আঁখির কোনে তাই যত ভয়।
আমার আমিতে আমি আপনি ভোলা
কনক পরশ নাহি দেই কেন দোলা?
জানিতে বাসনা মোর বেশী কিছু নয়
আমি কে? দাও শুধু এই পরিচয়।
তারিখ:২৫/১০/১৯৬১, সিপাহীপাড়া (কাজলদীঘি), দিনাজপুর।
বাবার ব্যবহৃত খাটের তোশক উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। হটাৎ একটি পুরানো খাতার উপর চোখ পড়ে। খুব সাদা-মাটা পুরাতন খাতা। খাতাটির পাতা উল্টাতেই বেড়িয়ে আসে গোটা গোটা অক্ষরে লিখা বাবার কিছু স্বরচিত কবিতা ও স্মৃতি কথা। আমি তাঁর লিখাগুলো পড়ছিলাম আর আমার দু-চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। আমার বাবা গত ৩ ডিসেম্বর ২০১০ ইং তারিখে সত্তর বছর বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে ওপাড়ে পারি জমিয়েছেন। আমি তাঁর আত্ত্বার মাগফেরাত কামনা করে তাঁরই লিখা একটি কবিতা আজ সামুর এই পাতায় প্রকাশন করছি। আশা করি আপনাদের ভাল লেগেছে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন