somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শকুনির অশুচি গলায় ঝোলে শান্তির পদক

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শকুনির অশুচি গলায় আজ শোভা পায়
কপট শান্তির ঝলমলে পদক,
যদিও তার তীক্ষ্ণ চঞ্চু আর নখের আঁচড়ে
বিলুপ্ত হয়ে গেছে মানবতার নামফলক।

গেরুয়া বসনে শান্তির ললিত বাণী জপে
অহোরাত্রি নির্বাণ লাভের কপট বাসনায়-
যারা জগতের সকল প্রাণীর সুখশান্তি চায়,
মানবতা কাঁদে আজ তাদেরই নৃশংসতায়!

অধোবদনে স্বর্গে বসে কাঁদে আজ মহামতি
তাঁর আনত আননে বহে জলের ধীর গতি।
বিশ্ববিবেক স্তব্ধ, কষছে হিসেব লাভক্ষতির
দ্বিধায় দোদুল্যমান কেন বিবেক স্বজাতির?

খুলে দাও দুয়ার, আশ্রয় দাও বিপদাপন্নকে
ভাগ করে নাও দুমুঠো অন্ন, তাদেরই সাথে।
শান্তির পদক খুলে নাও শকুনির গ্রীবা থেকে
ঊর্ধ্বে ওড়াও মানবতার সবুজ পতাকাটাকে।

সোচ্চার হও বুলন্দ কন্ঠে, বন্ধ কর নির্যাতন!
মেকী সভ্যতার মুখোশ আজ কর উন্মোচন!
জয় হোক মানবতার, পতন হোক বর্বরতার,
শান্তির শুভযাত্রায় অবসান হোক উন্মাদনার!

পাদটীকাঃ আমার এ কবিতাটি মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি উৎসর্গিত। আজ সকালে বিদ্রোহী ভৃগুর ক্ষমা করো হে তোহাইত! শীর্ষক কবিতাটি পড়ে অনুপ্রাণিত হয়ে এ কবিতাটি লিখেছি।

ঢাকা
১৯ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×