গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলাম। আমার শুভানুধ্যায়ীরা প্রায়ই আমাকে অনুরোধ করে থাকেন, এখানে ওখানে বেড়াতে গেলে ফিরে এসে আমি যেন বিস্তারিত না হলেও ভ্রমণের টুকিটাকি কিছু বিষয় নিয়ে লিখি। যাত্রা শুরুর আগে আমিও মনে মনে ঠিক করে রাখি, এটা ওটা নিয়ে লিখবো। কিন্তু যত আলস্য আমাকে পেয়ে বসে যাত্রা শেষের পর। সেলফোনে কিছু লিখতে পারিনা, ল্যাপটপ সাথে নিয়ে গেলে হয়তো ওখানে বসেই চমকপ্রদ সব ভ্রমণ বৃত্তান্ত পোস্ট করতে পারতাম। কিন্তু স্ত্রীর এ বিষয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপিত থাকে সদা সর্বদা- ভ্রমণে সাথে করে ল্যাপটপ নেয়া চলবেনা। আমিও অগত্যা রাজী হয়ে যাই। কষ্টে জমানো সঞ্চয় ও সময় তো আর বিদেশ বিভুঁই এ বসে সাহিত্য চর্চা করে অপচয়ের জন্য নয়। সেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। শুধু খাওয়া দাওয়া আর ঘুমের সময়টুকু ছাড়া শুধু দৌড়াও, আর দেখো। এভাবেই দৌড়াতে দৌড়াতে আর দেখতে দেখতে স্মৃতির সম্ভার সমৃদ্ধ হয়, সেলফোনের ফটো গ্যালারী পূর্ণ হয়, কিন্তু সেসব স্মৃতি আর অভিজ্ঞতা আর কারো সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য শেষ পর্যন্ত কোথাও প্রকাশিত হয় না।
শীতকালটা আমার লেখালেখির জন্য বড্ডো অনুৎপাদক। একেতো সৌর পরিক্রমায় দিনের এক-তৃতীয়াংশ খোয়া যায় রাতের আঁধারে, তার উপর এ সময়টাতেই লাগে বিয়ে শাদী, এজিএম, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ইত্যাদির হিড়িক। প্রবাসী বন্ধুরাও পরিযায়ী পাখির মতই শীতকালেই একে একে ভিড়তে থাকে স্বদেশের মাটিতে। তাদেরকে নিয়েও তো হৈ হুল্লোর লেগেই থাকে। এর মাঝে লেখালেখির অবকাশ কোথায়? তাই ইচ্ছে থাকা সত্তেও ব্লগে নতুন কিছু লিখতে পারি নাই। আজ ভাবলাম, অন্য আরো অনেকের মত আজ না হয় কিছু ছবিই পোস্ট করি। সেটা করতে গিয়ে উপলব্ধি করলাম, এর চেয়ে কবিতা লেখা অনেক সহজ!
যাহোক, আপাততঃ সিঙ্গাপুর ভ্রমণের উপর আমার আইফোনে তোলা কিছু ছবি (দুটো বাদে) এখানে পোস্ট করলাম। ছবিগুলো ০৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে তোলা।
ঢাকা
২৮ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১। নীরবে আঁখি মেলে... Quietly blossomed

২। প্রস্ফূটিত Poised

৩। বিনম্রতা Humility

৪। উষ্ণ আকুলতা Ardour

৫। বাসন্তিক Vernal

৬। প্রতীক্ষারত রাণী Queen in waiting

৭। কৃষ্ণকলি আমি তারে বলি Baffling beauty of the black!

৮। ভালবাসা Love

৯। আপন প্রভায় আলোকিত Sparkling in own radiance

১০। শ্রদ্ধা Respect

১১। বিস্ময়কর বেগুনী, না তাকিয়ে পারা যায় না! Bright and brilliant, an attraction eyes cannot ignore!

১২। গুচ্ছফুল Cluster of flowers

১৩। রঙের সমাহার Color combination

১৪। উন্মীলিত ভালবাসা Love unfolded

১৫। স্নিগ্ধতা Sweet and soft

১৬। একাকিনী A lonely soul

১৭। সলাজে বিকশিত পূর্ণ সম্ভারে In full bloom, modestly though

১৮। গোলাপী রাজকন্যা Pink princess

১৯। ভাই বোন Siblings

২০। উন্মীলিত Unfolded

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



