somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিয়াং মাই সফরের একটি ছোট্ট স্মৃতিঃ

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিয়াং মাই এর Doi Inthanan National Park ঘুরে ফিরে দেখছিলাম। কিছুক্ষণ হাল্কা ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, ক্ষুধাও পেয়েছিল। ট্যুর গাইডের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আবার সবাই একত্রিত হ’লাম, আমরা সাকুল্যে ছিলাম দশ জন। মাথা গোণার পর গাড়ীতে বসেই সাব্যস্ত হলো, লাঞ্চের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই পথে তাজা ফলমূল ও সব্জীর জন্য বিখ্যাত বাজার মং মার্কেট (Hmong Market) পড়বে, আমরা সেখানে দশ মিনিটের একটা যাত্রাবিরতি করে কিছু তাজা ফলমূল খাবো/কিনে নিব।

সেই অনুযায়ী আমরা সেখানে নেমে আমি ও আমার স্ত্রী কিছু গার্ডেন ফ্রেশ স্ট্র’বেরী খেলাম। খাওয়া শেষ করে আমি পথের পাশে গাড়ীর কাছে দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম, কয়েকজন বয়স্কা রমণী পিঠে ঝুড়ি বেঁধে তাজা ফলমূল ও শাকসব্জী বয়ে নিয়ে মাথা নীচু করে আনমনে হেঁটে যাচ্ছে। আমার একেবারে কাছে আসার পর আমি একজন অশীতিপর, অতীব সুন্দরী রমণীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমাদের দেশে ঐ বয়সী নারীদেরকে সাধারণতঃ কারো না কারো সাহায্য নিয়ে পথ চলতে হয়। অথচ উনি পায়ে বুট পরে, পিঠে আমাদের অনেকটা সিলেটী চা শ্রমিকদের মত করে ঝুড়ি বেঁধে পাহাড়ী উপত্যকা থেকে বয়ে আনা শাক সব্জী, ফলমূল ইত্যাদি নিয়ে আপন মনে হেঁটে চলেছেন তার নির্দিষ্ট গন্তব্যপানে। আমি তাকে ইশারায় একটু থামতে বললাম, উনি থামলেন। সেলফোন বের করে তাকে ইশারায় বললাম, আমি তার সাথে একটা ছবি তুলতে চাই। উনি এক গাল হেসে তৎক্ষণাৎ রাজী হয়ে গেলেন। তার চেহারা দ্যূতিময় ছিল, বিশেষ করে তার চোখ দুটো দেখে তাকে একজন অত্যন্ত আত্মপ্রত্যয়ী এবং গর্বিতা রমণী বলে মনে হলো। উনি উজ্জ্বল বর্ণের নানারকম সাজসজ্জা বিশিষ্ট পোষাক পরিহিতা ছিলেন, মাথায় এক ধরণের মস্তকাবরণীও পরেছিলেন। উজ্জ্বল ফর্সা তার রেখাঙ্কিত মুখ দেখে মনে হয়েছিল যেন কালের রোজনামচা। বেশ হাসিখুশী মুখে তিনি ছবি তুলে বিনয়ের সাথে আবার তার পথযাত্রার অনুমতি চাইলেন। আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বিদায় জানালাম, এরই মধ্যে বাকী যাত্রীরা এসে পড়ায় আমাদেরও যাত্রা শুরু হলো।

একটি ছোট্ট স্মৃতি, কিন্তু মনে অনেক মায়ার সাথে আমি সেই অশীতিপর বৃদ্ধাকে স্মরণ করি। যারা তাদের নিজেদের জীবন ও জীবিকাকে ভালবাসে এবং তা যতই নগন্য হোক না কেন, তা নিয়ে গর্ববোধ করে, তাদের চেহারাতেও সে গৌরবপ্রভা দীপ্যমান হয়।


চিয়াং মাই, থাইল্যান্ড
০৯ সেপ্টেম্বর ২০১৭


সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৫
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×