somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবতে না শেখালে ভাবনা আসবে না, প্রকাশ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাবে

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছেলেরা সবাই বড় হয়ে গেছে। আমার বাসায় এখন আর কোন স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী নেই। তাই এখনকার স্কুল কলেজগুলোতে কী পড়ানো হচ্ছে, সে ব্যাপারে আমার সম্যক ধারণা নেই। তবে অনুমান করতে পারি, কর্পোরেট জগতের চাহিদা মেটাতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যসূচীকে কাস্টমাইজ করা হচ্ছে। যার ফলে মুক্ত ভাবনার বিকাশ ঘটছে না। বেশ কিছুদিন এমন একটা কাজে জড়িত ছিলাম, যেখানে ছাত্র ছাত্রীদের সাক্ষাৎকার নিতে হতো। সেখানে দেখেছি তাদের চিন্তার সীমাবদ্ধতা। অবশ্য ব্যতিক্রম তো ছিলই। সে ব্যতিক্রমের কথা বলছি না। মেধাবী ছাত্র ছাত্রীদেরকেও দেখেছি, তাদের মনের ভাব লিখিত ভাষায় প্রকাশ করতে গিয়ে স্ট্রাগল করতে। শুদ্ধভাবে মৌখিক ভাষায়ও প্রকাশ করার সীমাবদ্ধতা চোখে পড়েছে। তাদের আরেকটা বড় দুর্বলতা যা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে মুখে মুখে সামান্য যোগ বিয়োগ করতেও ব্যর্থতা। ২০+২৫+৩০ = কত? - এর উত্তর বের করতেও একজন ছাত্র বারবার পকেটে হাত ঢুকাচ্ছিল সেলফোন বের করে ক্যালকুলেটরের সাহায্য নিতে। নিষেধ করাতে সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।

আমাদের সময় বেশীরভাগ প্রশ্নের উত্তর দিতে হতো একটু ব্যাখ্যামূলক। সেখানে নিজের চিন্তা বা ধারণাকে যুক্তির সাথে উপস্থাপন করতে পারলে ভাল নম্বর পাওয়া যেত। ভাল নম্বর মানে ৭০% এর মত। ৮০% পেলে খুব ভাল। ভাল ছাত্রদের তখন পাঠ্যপুস্তক পড়া ছাড়াও লাইব্রেরীতে গিয়ে ভাল ভাল লেখকদের বই পড়ে নোট করে আনতে হতো। অনেক লেখকের লেখা পড়ে একটা ধারণা নিয়ে, প্রয়োজনে তাদের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে নিজের নোট বানাতে হতো। পরীক্ষক সে নোট পড়েই বুঝতে পারতেন যে ছাত্র বা ছাত্রীটা বেশ কষ্ট করে নোট বানিয়ে উত্তর প্রস্তুত করেছে। তাই তিনি নম্বর দিতে কার্পণ্য করতেন না। এখনকার শিক্ষকেরা করেন সংক্ষিপ্ত প্রশ্ন, চানও ছকে বাঁধা সংক্ষিপ্ত উত্তর। বেশী লম্বা উত্তর পড়ার সময়ই বা তাদের কই? তাদেরকেও তো দিনের একটা নির্দিষ্ট পরিমাণ সময় সংসার কর্ম ছাড়াও ফেইসবুকিং, ইন্টারনেট, ইত্যাদিতে ব্যয় করতে হয়। আমার নিকটাত্মীয়দের মধ্যে কয়েকজন শিক্ষক/প্রভাষক আছেন। তাদেরকে যখন অমনযোগের সাথে পরীক্ষার খাতা মার্কিং করতে দেখি, অবাক হয়ে যাই। প্রশ্ন করলে ওরা বলে ওপর থেকে নিষেধ আছে, কাউকে খুব বেশী কম নম্বর দেয়া যাবেনা। একটু কিছু লিখলেই নম্বর দিতে হবে। তাই এত কষ্ট করবো কেন?

এর পরে এলো অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্র । আরো পরে আরো সংক্ষেপিত প্রশ্ন পদ্ধতি- এমসিকিউ টাইপ। এতে করে ছাত্রদের চিন্তাশক্তি কমতে থাকলো। অনুমান নির্ভর উত্তর দেয়ার প্রবণতা বেড়ে গেল। গণ টোকাটুকির প্রবণতাও বেড়ে গেল, যা ভুল উত্তরের জন্য মাইনাস সিস্টেম চালু করেও ঠেকানো গেল না। গোল্ডেন প্লাস পাওয়া ছেলেরাও কোন একটা সমস্যাকে ব্যাখ্যা করে নিজের ভাষায় শুদ্ধ করে না বাংলায় না ইংরেজীতে প্রকাশ করতে পারে, আগে যেটা সাধারণ প্রথম বিভাগে পাশ করা ছাত্র ছাত্রীরাও বেশ স্বচ্ছন্দে পারতো। এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে থাকলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে। ভিত যদি শক্ত না হয়, আগা শক্ত হবে কিভাবে? ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে আসা ছাত্র ছাত্রীদের মধ্যেও ভাব প্রকাশের অক্ষমতার এ সমস্যাটা প্রকটভাবে দেখা দিতে থাকলো।

আমার মনে হয়, আমাদের আবার essay type পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়া উচিত। আবার স্কুলগুলোতে মানসাংক পদ্ধতি শেখানো উচিত, যার সাহায্যে ক্যালকুলেটর ছাড়াও ছাত্র ছাত্রীরা সহজ সহজ যোগ, বিয়োগ, গুণ, ভাগ মুখে মুখে করা শিখতে ও চর্চা করতে পারবে। Descriptive রচনা লিখতে না দিয়ে Imaginative বিষয়ের উপর রচনা লিখতে দেয়া উচিত, যেসব বিষয় কোন রচনা বইয়ে বা নোট বইয়ে পাওয়া যাবেনা। যেমন, ‘বাংলাদেশের ঋতু বৈচিত্র’ এর পরিবর্তে ‘এমন দিনে তারে বলা যায়’ এর উপর লিখতে বলা হোক। ছেলেমেয়েরা ভাবতে শিখুক, মনের ভাব শুদ্ধভাবে প্রকাশ করতে শিখুক। বড় হয়ে যত বড় ডাক্তার, ইঞ্জিনীয়ার বা বিজ্ঞানীই হোক না কেন, সেখানেও তাকে শুদ্ধভাবে তার চর্চিত বিষয়টাকে প্রকাশ ও উপস্থাপন করা শিখতে হবে।


ঢাকা
১৯ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২
২৫টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×