somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদম্য আঠারোর কাছে নতশির

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদম্য আঠারোর কাছে নতশির হয়ে গেছে আজ
সব ভ্রষ্ট বীরপুঙ্গবের দল;
সংসদের মেঝেতে দাঁড়িয়ে কথার তুবড়ি ফোটানো
ঊনসত্তরের সেই ছাত্রনেতা
ভুলেই গিয়েছিলেন যিনি আঠারোর উদ্দামতার কথা,
তিনি আজ থেমে গেলেন, ফিরে গেলেন গাড়ী ঘুরিয়ে।

দিয়া খানম মীম আর আব্দুল করিম রাজীব
বাসের চাকার নীচে পিষ্ট হয়ে, সতীর্থদের হাতে
দিয়ে গেল “রাষ্ট্র মেরামতের” কার্য্যাদেশ। তাদের বন্ধুরা
রাস্তায় নেমে এসে শুরু করে দিল সে মেরামতের কাজ।
থমকে গেলো যানবাহন। বৈধরা ছাড় পেলো, অবৈধরা…
কিছুটা ক্রোধের ঝাঁঝ নিয়ে শরমে শরমে পালিয়ে গেলো।

স্বাধীন বাংলার ইতিহাসে হয়তো এ আঠার সালটা
আঠারো বছরের উদ্দামতার প্রতীক হিসেবে স্থান পাবে।
তারুণ্য এখন রাজপথের ঘোরসওয়ার। কেশর উড়িয়ে
টগবগিয়ে ঘোরা ছুটিয়ে তারা ‘রাষ্ট্র মেরামতের’ কাজ করছে।

ডিআইজি হাবীব, মন্ত্রী আনোয়ার, ধরা পড়েছে তাদের হাতে;
নির্লজ্জ নাটের গুরু, যিনি নৌপথের মন্ত্রী হয়েও
জনপথের যত তান্ডবের কলকাঠি নাড়ান,
বাধ্য হয়েছেন তিনি দিয়া খানমের বাড়ীতে এসে ক্ষমা চাইতে।

আঠারোর তরুণেরা একে একে এদেরকে ধরে দেখিয়ে দিচ্ছে-
রাষ্ট্রীয় বিশৃঙ্খলা আর অরাজকতা আজ কতটা বিস্তৃত।
বিক্ষুব্ধ দেশবাসী তা শুধু নির্বাক হয়ে দেখছে,
আর উত্তরণের পথ খুঁজছে! কেউ আছেন কি, পথ দেখাবার?

অদম্য আঠারো, আমি তোমার হাতেই আজ-
আমার আশা ভরসা আর বিশ্বাসের পতাকাটা তুলে দিতে চাই।
দেশবাসীর আস্থার পতাকাটা তুমি পতপত করে বাতাসে ওড়াও,
নিয়ম নীতির হাতুড়ি পিটিয়ে তুমি রাষ্ট্রের খোলনলচা বদলে দাও!

ঢাকা
০২ আগস্ট ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৯
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×