somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি যে আমার

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রীমতি গীতা দত্ত,
আপনার কালজয়ী গানে কত যে চিত্ত
হয় অহর্নিশি উদ্বেলিত,
জানিনা সে হিসেব আছে কিনা কারো করায়ত্ত!

তবে এটুকু জানি,
কিশোর বয়সে যখন প্রথম এ গান শুনি,
সেই থেকে ছোট এক আশা বেঁধেছিল বাসা
বিরাণ এ বুকে,
কেউ একজন বলুক ডেকে,
নাই বা থাকলো কন্ঠে তার সুর, এত সুমধুর,
তবু কাছে এসে একান্তে বলুক, এ গান তোমার
'তুমি যে আমার, ওগো তুমি যে আমার’!

শ্রীমতি গীতা দত্ত,
যদিও আজ আপনি পরলোকগত,
আপনার কিন্নরী কন্ঠে আজও শুনে যাই
হৃদয় বিদীর্ণ করা সেই বিষাদের সানাই।
আপনি শুনিয়েছেন প্রেমাষ্পদকে কাছে পাবার
এক আদুরে আবদার; নিটোল ভালোবাসার
এ যেন এক চিরন্তন অধিকার তাকে শোনাবার
'তুমি যে আমার, ওগো তুমি যে আমার'!

(২৩শে নভেম্বর শ্রীমতি গীতা দত্তের জন্ম তারিখ। প্রায় চার বছর আগে ওনার জন্মবার্ষিকীতে তাঁর গাওয়া বহুল শ্রুত, আমার অতি প্রিয় এই কালজয়ী গানটির কথা স্মরণ করে এ কবিতাটি লিখেছিলাম। গানটির একটা লিঙ্ক নীচে দেওয়া হলো।)

তুমি যে আমার, ওগো তুমি যে আমার

গীতা দত্ত সম্পর্কে কিছু তথ্যঃ
গীতা দত্ত (জন্ম নাম গীতা ঘোষ রায় চৌধুরী) আমাদের ফরিদপুরের ইদিলপুরে ১৯৩০ সালে জন্মেছিলেন, বর্তমানে তা শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় অবস্থিত। চল্লিশ শতকের গোড়ার দিকে তার পরিবার এখানে সহায় সম্পত্তি ফেলে রেখে ভারতের বোম্বেতে চলে যান। ১৯৫৩ সালে তিনি ভালবেসে চিত্র পরিচালক গুরু দত্তকে বিয়ে করেন। তার বড় ছেলে তরুণ দত্ত মাত্র ৩১ বছর বয়সে মারা যান। মেজ ছেলে অরুণ দত্তও কম বয়সে (৫৫) দেহত্যাগ করেন। ছোট মেয়ে নীনা দত্ত এখনো জীবিত আছেন, তার বয়স এখন ৫৪ বছর। তার স্বামী গুরু দত্ত যখন চিত্রাভিনেত্রী ওয়াহিদা রেহমানের সাথে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়েন, তখন থেকে তার জীবনে নেমে আসে দুঃখ ও অশান্তির কালো ছায়া। অবশেষে তাদের বিয়েটা যখন ভেঙে গেল, সেই সাথে শেষ হয়ে গেল একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার বিকাশমান ক্যারীয়ার। তিনি ক্রমে ক্রমে মাদকতায় আসক্ত হতে থাকেন। ১৯৬৪ সালে গুরু দত্ত অতিরিক্ত মদ্যপান এবং ঘুমের বড়ি সেবন জনিত কারণে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি দুইবার আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছিলেন বলে তার এ মৃত্যুকেও আত্মহত্যা বলেই ব্যাপকভাবে মনে করা হয়। তার মৃত্যুতে গীতা দত্ত মুষড়ে পড়েন এবং ধীরে ধীরে তার নার্ভাস ব্রেকডাউন হয়। তিনি কঠিন আর্থিক সমস্যায় নিপতিত হন। ১৯৬৭ সালে তিনি বধূ বরণ নামে একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জীবকুমার-তনুজা অভিনীত হিন্দী ছবি অনুভব এর বেশ কিছু গানে তিনি শেষবারের মত কন্ঠদান করেন। ১৯৭২ সালে তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

ঢাকা
২৩ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।


সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
২১টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×