কবিতাঃ 'করোনা' ভাবনা
০৩ রা মে, ২০২০ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দিনলিপি তে
বসলো এসে আসন পেতে
ভিন দেশী এক শব্দ জোড়া
শুধু নতুন তো নয়, আনকোরা!
কি কঠিন যে তার উচ্চারণ,
‘হোম কোয়ারেন্টাইন’? বিলক্ষণ!
বাসায় থেকো, বের হয়ো না,
কাজ-কম্ম নেই? তা ভেবো না,
কম্প্যু নিয়ে বসে যাও,
হেডফোনটা কানে লাগাও।
এ্যাপস ট্যাপস সব বোঝ তো?
হ্যাঁ ওসব ঝাঁপি নামিয়ে নাও,
বাসায় বসে দরজা সেঁটে
এবার অফিস-কাজে মন বসাও!
কেমন ভাইরাস ‘করোনা’,
না কামড়ালে বুঝবে না,
একটুখানি শ্বাসের তরে
দিনে রাতে সব প্রহরে
যখন নিত্য তুমি যুঝবে,
কেমন এমন মারণ ব্যাধি
বুঝবে, তখন সেটা বুঝবে!
রাতে দিনে অষ্ট প্রহর
মুখ, নাক আর চক্ষু কোটর
চুলকানো আর চলবে না,
রুখতে হলে ‘করোনা’।
করবে না আর যখন তখন
কারো সাথে কর-মর্দন,
আপন বদন ছুঁতে হলেও,
সাবান দিয়ে হাত না ধুয়ে,
যত্র তত্র ছোঁবে না।
এ আজ্ঞাটুকু পালন করো,
হেলা ফেলা করো না।
স্মরণ রেখো, সেঁটে থেকে
নাঙ্গা তোমার হাত দুটোতে
চুপি চুপি দেখছে তোমায়
ঘাতক ব্যাধি ‘করোনা’।
বৈশাখের এ প্রথম দিনে
ভাবছি বসে এটাই নিয়ে,
ঘরে বসে পালন করে
আজ্ঞা আদেশ যত,
তুমি আমি সবাই মিলে
রুখে দেব ঐক্যবলে
আছে যত মহামারী
ঐ করোনার মত।
ঢাকা
পহেলা বৈশাখ, ১৪২৭
১৪ এপ্রিল ২০২০
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুন
কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন