somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোধূলি লগনে শান্তি

৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবির রাঙা আকাশ
আমার তোলা ছবি, i7 এ।

প্রতিদিনই বাসার কাছের মাসজিদ থেকে পাঁচ ওয়াক্ত আযানের আহবান শুনতে পাই। তার মধ্যে দু’ওয়াক্তের আযান মনে গভীরভাবে রেখাপাত করে যায়। বাকি তিন ওয়াক্তের আযান হয়তো তেমন মনযোগ দিয়ে শোনা হয় না, তাই সেগুলো সেভাবে মর্ম স্পর্শ করে না। মনটা সবচেয়ে বেশি উতলা হয় যখন মাগরিবের ওয়াক্তের আযান শুনি। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে পাখিদের নীড়ে ফেরা দেখি। ওরাও গাছে বসে কিছুক্ষণ কলরব করে সায়াহ্নের উপাসনা সেরে নেয়, তারপর নিশ্চুপ হয়ে যায়। ব্যালকনিতে না দাঁড়ালে শয্যাকক্ষের জানালার পর্দা সরিয়ে দিয়ে ধীরে ধীরে আঁধার নেমে আসা দেখি। আবির রাঙানো আকাশ দেখি। কোন কোন সময় আকাশে পাখা মেলে উড়ে যাওয়া উড়োজাহাজ দেখি, দেখতেই থাকি অদৃশ্য না হয়ে যাওয়া পর্যন্ত। ত্রস্ত ব্যস্ত মুসল্লীদের মাসজিদ পানে ছুটে চলা দেখি। ঠায় দাঁড়িয়ে থাকা গাছপালা দেখি, মনে হয় বৃক্ষরাও যেন স্রষ্টার উপাসনা শুরু করার জন্য প্রহর গুণছে।

জীবিকার সন্ধানে দূরদেশে ছড়িয়ে থাকা সন্তানদের কথা মনে আসে। একজনের এলাকায় তখন আমাদের এখান থেকে ডুবে যাওয়া সূর্যটা উদিত হচ্ছে, অন্যজনের এলাকায় নিশুতি রাতের নিস্তব্ধতা নেমে আসছে। সাবালক হয়ে গেলে অন্যান্য প্রাণীদের মত মানুষের সন্তানরাও সকল মায়ার বাঁধন টুটে জীবিকার সন্ধানে দূরে চলে যায় তাদের আপন বলয়ে। কিন্তু পশু পাখিরা যেমন তাদের শাবক বড় হয়ে গেলে তাদের আর কোন খোঁজ খবর রাখে না, শাবকেরাও রাখে না, মানুষ তেমন নয়। পৃথিবীর ভিন্ন প্রান্তে থাকলেও মানুষ এবং তাদের সন্তানেরা একে অপরের প্রতি নির্বিকার ও নির্লিপ্ত থাকতে পারে না (অবশ্যই কিছু ব্যতিক্রম ব্যতীত)। হোয়াটসএ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ হয়, আগে হতো শুধু স্কাইপে বা টেলিফোনে। এ ছাড়াও মা-বাবার সাথে সন্তানের টেলিপ্যাথিক যোগাযোগ তো রয়েছেই। এসব ভাবতে ভাবতে কানের ভেতরে অনুরণিত হতে থাকে, ‘নামাযের জন্য এসো, কল্যাণের জন্য এসো’। আমি নামাযে দাঁড়িয়ে যাই। বিশ্ব প্রতিপালক আমার সামনে এসে দাঁড়ান! আমি সিজদায় অবনত হই। স্রষ্টার করুণাধারা বর্ষিত হতে থাকে। কল্পনায় নিজেকে কল্যাণপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত বলে মনে আশা জাগে। এই আশার নামই জীবন। এই কল্পিত ও বাস্তব কল্যাণের সামষ্টিক রূপই ‘এই আমি’। সকল প্রশংসা আল্লাহ তা’লার। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার রব্ব- আল্লাহকে এভাবেই ভাবতে ও ডাকতে আমি ভালবাসি। আল্লাহু গাফুরুর রাহীম, আল্লাহু রাহমানুর রাহীম, আল্লাহু রাব্বুল 'আ-লামীন!

ঢাকা
২৮ অক্টোবর ২০২১
শব্দ সংখ্যাঃ ৩৩৫


মাগরিবের আযান শুনে মুসল্লীরা ত্রস্তপদে মাসজিদ পানে ছুটছেন।
আমার তোলা ছবি, iphone i7 এ।


নীড়ে ফেরা পাখিরা গাছে বসে কিছুক্ষণ কলরব করে সায়াহ্নের উপাসনা সেরে নেয়, তারপর নিশ্চুপ হয়ে যায়।
আমার তোলা ছবি, i7 এ।


সেই শৈশব থেকে এখনও উড়ন্ত প্লেন দেখে প্রভূত আনন্দ পাই, এবং সেটা অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখতেই থাকি!
আমার তোলা ছবি, i7 এ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×