somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা বাইশ- ২

০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ পর্যন্ত মাত্র দুদিন গিয়েছি বইমেলায়। প্রথম দিনটি ছিল ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারীর দিন। এ দিনটিতে প্রতিবছরই বইমেলায় সর্বোচ্চ জনসমাগম হয়ে থাকে, বিক্রীত বই এর সংখ্যাটাও এ দিনটিতেই অনেক ব্যবধানে সর্বোচ্চ থাকে। পরেরবার যেদিন গেলাম, সেদিনটি ছিল একুশ পরবর্তী প্রথম ছুটির দিন, সেদিনটিতেও প্রচুর দর্শক (পাঠক ততটা নয়) এসেছিল বইমেলায়। প্রথম দিন আমার স্টলে খুব কম সময় ছিলাম, অন্যদের স্টল ঘুরে ঘুরে বের করতে করতে সময় ফুরিয়ে গিয়েছিল। পরেরদিন আমার স্টলে বেশিক্ষণ ছিলাম, অন্যদের স্টলে দ্রুত গিয়ে কয়েকটি বই কিনে আবার আমার স্টলে ফিরে এসেছি।

আমার ক্রয়কৃত বইগুলোর মধ্যে “সামহোয়্যার ইন ব্লগ” এর ব্লগারদের বইই বেশি। ব্লগার নন, এমন যাদের বই কিনেছি তারা হলেনঃ ‘যদ্যপি আমার গুরু’ এর লেখক আহমেদ ছফা, ‘সত্য মামলা আগরতলা’ এর লেখক কর্নেল শওকত আলী (প্রাক্তন ডেপুটি স্পীকার), ‘শতাব্দী পেরিয়ে’ এর লেখক হায়দার আকবর খান রনো, ‘বৃত্তের বাইরে’ এর লেখক সুমাইয়া মতিয়াতুর, ‘রাজনীতিতে ধর্ম মতাদর্শ ও সংস্কৃতি’ এবং ‘কালের যাত্রার ধ্বনি’ বই দুটোর লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রথম দুটো বই মাস দুয়েক আগে ‘রাওয়া বইমেলা’ থেকে কিনেছিলাম। ইদানিং ধুলোবালিতে আমার নাক বন্ধ হয়ে আসে, সর্দি শুরু হয়। তাই করোনার ভয় ছাড়াও, এলার্জির কারণেও আমার মেলায় যেতে অনীহা।

যারা আমার বই এবারের মেলা থেকে সংগ্রহ করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। বই হোক সকলের নিত্যসঙ্গী।

ঢাকা
০৩ মার্চ ২০২২


এই ছবিটা একুশে ফেব্রুয়ারী তে তোলা (২১-০২-২০২২)। তখনও হাফ হাতা সোয়েটার পরার প্রয়োজন ছিল। তার মাত্র চার দিন পরে ২৫ তারিখে সোয়েটার পরা তো দূরের কথা, গায়ের শার্টটাও ঘামে ভিজে গিয়েছিল। আবহাওয়ার কত দ্রুত পরিবর্তন হয়ে গেল!







সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×