somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্য ডিগ্রী

২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভোর ছয়টায় মেলবোর্নের তাপমাত্রা শূন্য ডিগ্রী ছিল, এখন সকাল নয়টায় দুই ডিগ্রী। জীবনে এই প্রথম শূন্য ডিগ্রীর মুখোমুখি হ’লাম। শূন্য ডিগ্রীর তাপমাত্রাটা কেমন হয়, তা অনুভবের প্রবল ইচ্ছেটা পূরণ করার জন্য একটু বাড়ির সামনের এবং পেছনের প্রাঙ্গণে মিনিট দুই/তিন হাঁটাহাটি করলাম। নাহ, তেমন সাংঘাতিক কিছু তো মনে হলো না। এরকম ঠাণ্ডা তো আমি মাঝে মাঝে আদিতমারীতেও পেয়েছি। তবে ঘাসের মাথার শিশিরবিন্দু গুলোকে দেখতে আজ অতি মাত্রায় বড় আর সাদা মনে হলো। এগুলোকে এখন আর শিশিরকণা বা শিশিরবিন্দু বলে মনে হলো না, শিশির ফোঁটাই (বড় ফোঁটা) মনে হলো। ঠাণ্ডা লাগার ভয়ে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে ল্যাপটপের ডালি খুলে বসলাম। এদিকে দখিন জানালার পাশে এক গাছের ডালে বসে যেন কোন এক উদাসী ঘুঘু নিরন্তর ডেকেই চলেছে। বাংলার শ্যামলিমার কথা মনে পড়লো। কোকিল, ঘুঘু, চড়ুই, শালিক, বুলবুলির কথা মনে পড়লো। দেশে থাকতে ঘুঘুর ডাক সাধারণতঃ গ্রীষ্মের নিদাঘ দুপুরেই শুনেছি, এমন শীতের সকালে শুনেছি বলে মনে পড়ে না। হতে পারে, ব্যস্ততার কোলাহলে সকাল সকাল ঘুঘুর ডাক শোনার অবকাশ হয় নাই। ব্যস্ত জীবন আর অবসর জীবনের মাঝে পার্থক্য তো অনেক! একটাতে চোখ থাকে ঘড়িতে, অপরটাতে ঘড়ি থাকে চোখে, অর্থাৎ চোখ যা বলবে, সেটাই সময়।

ঢাকার তাপমাত্রা দেখলাম এখন ২৮ ডিগ্রী, দুপুরে সেটা বেড়ে ৩২ এ দাঁড়াবে। এখানে আমরা শীতে কাঁপছি, ওখানে সবাই গরমে ঘামছে। তার উপর চলছে রুটিন করে দেয়া এবং রুটিনের বাইরের লোডশেডিং- কি যে একটা দুর্দশা! লোডশেডিং এর অবসান হোক, অন্যান্য সরকারী ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন করে এদিকটাতে নজর দেয়া হোক, এতটুকুই সাধারণ মানুষের কাম্য। লোডশেডিং হলেও, একটানা যেন সেটা কিছুতেই ৩০ মিনিটের বেশি না হয়, এত এত উন্নয়ন করার দেশের জনগণ এটুকু চাইতেই পারে।

এদিকে ‘The Herald Sun’ শিরোনাম করেছে দেখলাম, Melbourne shivers through the coldest morning in four years। তবে ভিডিও চিত্রে দেখালো, এই কনকনে শীতের মাঝেও সৈকতে কিছু নরনারী সাঁতারের পোষাক পরে সাগরে ঝাঁপিয়ে পড়ে ‘coldest morning’ কে celebrate করছে। এক বুড়োকে দেখলাম, নিজে হাফ প্যান্ট পরে তার কুকুরের গায়ে একটি কোট চড়িয়ে তাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। সাক্ষাৎকারে সে কুকুরটাকে নিয়েই তার যত দুশ্চিন্তার কথা প্রকাশ করলো। সিডনীতে বেড়াতে আসা বন্ধু ইসহাকের সাথে কথা হলো। সেখানে তাপমাত্রা দুই ডিগ্রী, কিন্তু সাথে প্রবল বৃষ্টি থাকার কারণে সেই তাপমাত্রাকে দুই ডিগ্রীর চেয়ে আরও অনেক নীচে বলে মনে হয়। আমাদের এখানে বাইরে এখন সূর্যের উজ্জ্বল হাসি দেখা যাচ্ছে, রোদের আলোয় পাতাহীন গাছের ডালে, ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরের ফোঁটাগুলো ঝিকমিক করছে। । একটু পরে আমিও বের হবো একটু হেঁটে আসার জন্য। আবহাওয়ার কারণে জীবন এখানে স্থবির হওয়ার তো প্রশ্নই আসে না, সামান্য শ্লথ হবারও উপায় নেই। চলার নাম জীবন, থামার নাম মরণ!


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২১ জুলাই ২০২২
শব্দসংখ্যাঃ ৪০৩
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:৩৪
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×