ব্যাঘ্র মামা ( ছড়া )
১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাঘ্র মামার মাথায় ব্যথা
সঙ্গে ভীষণ সর্দি;
খবর পেয়ে বদ্যি এলেন
নামটা আলীবর্দী।
এলেন বটে বনবাদাড়ে
বসাই কোথায় তাকে ?
মামার মানুষ, ভাগ্নেরা সব
যাই পড়ে বিপাকে !
কি আর করি, অনেক ভেবে
গাছের উঁচু ডালে
বাঁশের মাচায় বসতে দিলাম
যা-ই থাকে কপালে !
মাচায় বসে নলের ভেতর
ওষুধ নিলেন ভরে;
হাঁক লাগালেন, এই ব্যাটারা
আন মামাকে ধরে।
মামার খোঁজে সবাই যখন
যাবার যোগাড় করছি;
সামনে মামা ঠায় দাঁড়িয়ে,
আমরা খেটে মরছি !
মামার মেজাজ দেখেই সবার
আত্মা খাঁচাছাড়া !
রেগে মেগে মামা তখন
দিলেন শরীর ঝাড়া !
চুপসে গিয়ে সবাই তাকাই
বদ্যি বেটার দিকে;
নলটা দেখি তাক করেছে
ব্যাঘ্র মামার দিকে !
গুড়ুম ! গুড়ুম ! এক পলকে
শব্দ হলো দুটো।
লাফ দিয়ে যেই উঠতে যাবেন
অমনি কপাল ফুটো !
শূন্যে দুটো গোত্তা খেয়ে
ধপাস করে পড়েন !
রক্ত মাখা শরীর নিয়ে
খানিক নড়েন চড়েন !
একটু পরেই মামার গেলো
নড়ন চড়ন থেমে;
ভাব নিয়ে খুব বদ্যি তখন
এলেন নিচে নেমে।
কোন দেশী এই বদ্যিরে ভাই
করলো অমন জুলুম !
এক ওষুধেই খতম মামার
বেবাক হালুম হুলুম !
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন