somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন বাংলাদেশ ! অভিনন্দন সাকিব !!!!!!!

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিজে টানা ২য় জয়। ৮ উইকেটে প্রথম জয়ের পর কাল ৪৯ রানে জিতলো। তার মানে জিম্বাবুয়ে ভালো লড়াই করেছে। ২৭১ করে ফেলেছে ওরাও।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টানা ৩ ওডিআই ধরলে টানা ৫টি জয় !

এ সফরের আগে জিম্বাবুয়ের সাথে আমাদের ম্যাচ পরিসংখান ছিলো-৩৭ ম্যাচ, জিম্বাবুয়ের জয় ২০টি, বাংলাদেশের জয় ১৭টি। কালকের ম্যাচ শেষে সেটা হলো ৩৯ ম্যাচ, জিম্বাবুয়ে ২০ বাংলাদেশ ১৯ জয়।

টসে হেরে ব্যাটিং পাওয়া সাকিবরা ৩২০/৮ করলো, যা বাংলাদেশ দলের সর্বোচ্চ ওডিআই সংগ্রহ। এর আগের সর্বোচ্চ ছিলো বগুড়ায় ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে করা ৩০১ রান।

সাকিবের ৬৩ বলের সেঞ্চুরী বাংলাদেশের দ্রুততম। আগের রেকর্ড ছিলো ভারতের বিপক্ষে ২০০৮ সালে করাচিতে অলক কাপালির করা ৮৩ বলে শতরান। এখানেই শেষ নয়। গতকাল পর্যন্ত সারা ক্রিকেট দুনিয়ায় যে ২৮৭১টি একদিনের ম্যাচ হয়েছে তার মধ্যে ৮ম দ্রুততম। ১৯৯৬ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে বুমবুম আফ্রিদীর ১০২ আছে ১নং স্থানে। দ্বিতীয়টি বাউচারের জিম্বাবুয়ের সাথে ৪৪বলে(২০০৬), ৩য়- বাংলাদেশের বিপক্ষে লারার ৪৫ বলে (১৯৯৯)এবং ভারতের সাথে আফ্রিদীর ৪৫ বলে (২০০৫), ৪র্থ-পাকিস্তানের সাথে জয়সুরিয়ার ৪৮ বলে (১৯৯৬), ৫ম-বাংলাদেশের সাথে জয়সুরিয়ার ৫৫ বলে (২০০৮), ৬ষ্ঠ- নিউজিল্যান্ডের সাথে শেবাগের ৬০ বলে (২০০৯), ৭ম- নিউজিল্যান্ডের সাথে আজহার উদ্দিনের ৬২ বলে (১৯৮৮), ৮ম সাকিবের জিম্বাবুয়ের সাথে ৬৩ বলে (২০০৯)।

এক বছর ধরে বিশ্বের ১নং অলরাউন্ডার সাকিব গতকাল একদিনের ম্যাচের বিশ্বসেরা বোলার হিসাবে ২য় স্থানে উঠে এসেছেন। ব্যাটিংয়ে আছেন বিশ্বের মধ্যে ২৯ নম্বরে। কালকের খেলার পর সেটারও অবধারিত উন্নতি ঘটবে। টেস্ট অল রাউন্ডার তালিকায় সাকিব বিশ্বের ৪নং। টেস্ট ব্যাটিংয়ে ৪৫ এবং বোলিংয়ে ২১ নস্বরে। এবং প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশীদের মধ্যে সাকিবই নাস্বার ওয়ান !

কালকের ম্যান অব দ্যা ম্যাচ সাকিব প্রথম ম্যাচে আশরাফুলের ব্যাটিং ঝড়ের জন্য ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি। কাল নেমেই ৬৪ বলে ১০৪ রানের মহাকাব্য !

বাংলাদেশের ইনিংসে তামিম জুনাইদ জুটি ৭১ রানের সূচনা এনে সুযাত্রা করেছেন। শেষ পর্যন্ত তামিমের ৭৯ (১০৫ বলে), জুনাইদ ২৭ (৪১ বলে), আশরাফুল ২২(৩৩বলে), রকিব ৩৫ (২৮ বলে),মুশফিক ২৩ (১৮ বলে) মিলে রেকর্ড ৩২০/৮ করলেন। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের আগের রেকর্ড ছিলো ২৭২।

জিম্বাবুয়ে এই রানের পাহাড় কিন্তু টপকাতেই চেয়েছিলো। সংগ্রামী ২৭১ তার প্রমান। সেখানে মূল অবদান উইলিয়ামসের ৭১ বলে ৭৫, কভেন্ট্রির ৬৪ বলে ৬১, মাতসিকিনারির ৫১ বলে ৩৯ এবং চিগুম্বুরার ২০ বলে ৩১-এর। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

বাংলাদেশ বোলিং যৌথ অবদানে ঋদ্ধ ! সাকিব ২/৩৯, নাজমুল ২/৪৯, রাসেল ২/৫৩, এনামুল জু. ২/৫৬।

বাংলাদেশ দলকে অভিনন্দন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সকল কাজেই যথার্থ ক্যাপ্টেন সাকিব আল হাসানকেও অভিনন্দন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কালকের ম্যাচের জন্য শুভ কামনা।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×