তামিম ইকবাল খান ( বর্তমান নির্বাচক ও সাবেক জাতীয় দলনেতা আকরাম খানের ভাতিজা) গতকাল তাঁর দ্বিতীয় একদিনের শতরান করতে গিয়ে যে মহাকাব্য লিখেছেন তা পৃথক আলোচনার দাবী রাখে।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দেড়শ' ছুঁলেন তামিম। এটি বাংলাদেশী কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। স্বভাবত:ই এটি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানেরও নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিলো সাকিব আল হাসানের কানাডার বিপক্ষে করা ১৩৪।
এ পর্যন্ত অনুষ্ঠিত ২৮৭৩টি একদিনের ম্যাচে ১৫০ বা ততোধিক রানের ইনিংস আছে কালকের দুটি সহ ৫২টি।
সে তালিকায় যৌথভাবে ২২তম স্থানে আছেন তামিম। এখানে তাঁর সঙ্গী অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট। ৭ ফেব্রুয়ারী ১৯৯৯ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৯ বলে ১৫৪ রান করেন গিলি।
সংক্ষেপে সে বৃত্তান্ত নিম্নরূপ:
১ম- কভেন্ট্রি ১৯৪*ও সাঈদ আনোয়ার ১৯৪
২য়-ভিভ রিচার্ডস ১৮৯* ও জয়সুরিয়া ১৮৯
৩য়-গ্যারি কার্স্টেন ১৮৮*
৪র্থ- শচীন ১৮৬*
৫ম- ধোনী ১৮৩* ও গাঙ্গুলী ১৮৩
৬ষ্ঠ-হেইডেন ১৮১* ও ভিভ রিচার্ডস ১৮১
৭ম-কপিল দেব ১৭৫* ও হার্শেল গিবস ১৭৫
৮ম-মার্ক ওয়াহ ১৭৩
৯ম-উইশার্ট ১৭২*,গিলক্রিস্ট ১৭২ ও ভিনসেন্ট ১৭২
১০ম-গ্লেন টার্নার ১৭১*
১১শ-ক্যালেঘান ১৬৯* ও ব্রায়ান লারা ১৬৯
১২শ-স্মিথ ১৬৭*
১৩শ-ম্যাককুলাম ১৬৬
১৪শ-পন্টিং ১৬৪
১৫শ-শচীন ১৬৩*
১৬শ-হাডসন ১৬১ ও হ্যামিস মার্শাল ১৬১
১৭শ-ইমরান নাজির ১৬০
১৮শ-দিনেশ মোঙ্গিয়া ১৫৯*
১৯তম-ডেভিড গাওয়ার ১৫৮ ও হেইডেন ১৫৮
২০তম-ম্যালকম মার্শাল ১৫৭* ও জয়সূরিয়া ১৫৭
২১তম-ব্রায়ান লারা ১৫৬ ও এন্ড্রু সায়মন্ডস ১৫৬
২২তম- গিলক্রিস্ট ১৫৪ ও তামিম ইকবাল ১৫৪
২৩তম- ভিভ বিচার্ডস ১৫৩*,আজহারউদ্দিন ১৫৩*,গাঙ্গুলী ১৫৩*, ক্রিস গেইল ১৫৩*, লারা ১৫৩, দ্রাবিড় ১৫৩ ও হার্শেল গিবস ১৫৩
২৪তম-ডেসমন্ড হেইন্স ১৫২*,ক্রিস গেইল ১৫২* ও ১৫২, শচীন ১৫২, স্ট্রাউস ১৫২ ও জয়সূরিয়া ১৫২
২৫তম-জয়সূরিয়া ১৫১* ও এন্ড্রু সায়মন্ডস ১৫১
২৬তম-চন্দরপাল ১৫০ ও গৌতম গম্ভীর ১৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

