somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গীতান্জলির গান : Song Offerings এর গদ্য

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজী অনুদিত ''গীতান্জলি''র জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বাংলা গীতান্জলি আর ইংরেজী গীতান্জলিতে বেশ পার্থক্য আছে। বাংলা গীতান্জলিতে আছে ১৪৭টি গান। ইংরেজী করার সময় সেখান থেকে নেয়া হয়েছে ৫২টি গান। বাকী ৫১টি গান (মোট ১০৩টি) নেয়া হয়েছে গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, স্মরণ, কল্পনা, চৈতালী, উৎসর্গ থেকে।

সবগুলো গান রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন গদ্যে। পাশ্চাত্য বিশ্ব সে গদ্য অনুবাদকে কাব্যরূপেই গ্রহণ করেছে। নোবেল কমিটির সাইটশনে কবিতায় অবদানের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

১৯১২ সালের সেপ্টেম্বরে কবি উইলিয়াম বাটলার ইয়েটস প্রশংসামূলক দীর্ঘ ভূমিকা লিখেছেন সে বইয়ের। যদিও ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাবার পরপরই ইয়েটস অনেক আজেবাজে কথা বলেছেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে।

দুই গীতান্জলির পার্থক্য বোঝার জন্য একটা নমুনা পেশ করলাম-

গান নং-২২, গীতান্জলি

তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি কেবল শুনি
সুরের আলো ভূবন ফেলে ছেয়ে
সুরের হাওয়া চলে গগন বেয়ে
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী ।।
মনে করি অমনি সুরে গাই
কন্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে
হার মেনে যে পরাণ আমার কাঁদে
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি।।

III- Song Offerings

I know not how thou singest,my master !
I ever listen in silent amazement.

The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.

My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into song,and I cry out baffled. Ah, thou hast made my heart captive in the endless meshes of thy music, my master !

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×