somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল জল শৈশব

২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ঘোর শৈশবের প্রথম চার বছর কেটেছে সাগরের অথৈ নীল জলে ঘেরা হাতিয়ায়। মায়ের কাছে শুনেছি আড়াই মাস বয়সে হেলিকপ্টারে চড়ে আমার প্রথম হাতিয়া গমনের গল্প। সেই কালে এখনকার প্লেন সার্ভিসের মতো হেলিকপ্টার সার্ভিস ছিলো। চট্টগ্রাম,সন্দ্বীপ,হাতিয়া, চাঁদপুর, বেগমগঞ্জ প্রভৃতি স্থানে হেলিপ্যাড ছিলো। আমার সেই ভ্রমন ছিলো বেগমগঞ্জ টু হাতিয়া।

চার বছর বয়সে ১৯৬৮সালে শুরুতে হাতিয়া ছেড়ে এলেও সেই সব ঘোর শৈশবের টুকরো কিছু স্মৃতি এখনো ছবির মতো আমার চোখে ভাসে। সেসব ঘটনার বর্ণনা দেবার পর আম্মা এর সঠিকতায় অবাক হয়েছেন। কারণ অনেকগুলো তিন বছর বয়সের আগের। যাই হোক, মজার ব্যাপার হলো সেই চলে আসার পর আমি আর হাতিয়া যাইনি। বড়ো হয়ে একবার সেখানে যাবার কথা ভেবেছিলাম। কিন্তু আব্বার কাছে যখন জানলাম আমার শৈশবের স্মৃতিময় সব জায়গা সাগর গর্ভে হারিয়ে গেছে তখন সেখানে যাবার আগ্রহ হারিয়ে ফেলি।

সাগরের নীল জলে হারিয়ে যাওয়া আমার শৈশবের সেই গ্রামপ্রতীম শহরের এক প্রান্তে থাকতাম আমরা। বাড়ির মালিকের নাম ছিল শফু মুন্সী। চৌচালা টিনের বাসা। পাকা ভিটি, সামনে পেছনে বারান্দা। পশ্চিমে একটা পানাপুকুর। তার পশ্চিমে উত্তরে দক্ষিণে কাঁচা রাস্তা। তার পশ্চিমে বিশাল এক দীঘি খুব সুন্দর করে লাগানো নারকেল গাছের সারিতে সাজানো। একপাশে আটচালা ডাকবাংলো। বড়ো সাহেবদের সরকারী রাত্রিবাসের কাব্যিক আয়োজন।

বাড়িওয়ালা থাকতেন পূবপাশে দোতলা টিনের বাড়িতে। দক্ষিনে থাকতেন ওভারশিয়ার সাহেব। তাঁর মেয়ে শম্পা ছিলেন আমার বড়ো, ছেলে টুটু ছিলো আমার ছোট। এই দুই অসমবয়েসীই ছিলো আমার ল্যাংটাবেলার বন্ধু। ( কানেকানে বলে রাখি, শম্পাপা মাস্টার্স করে চাকরী আর সংসারে নিমজ্জিত। টুটু ব্যবসায়। কলেজ বেলায় আবার তাদের কাছাকাছি থেকেছিলাম। সম্পাপা যখন চোখ পাকিয়ে বলতেন, এই ছেলে আসতে এতো দেরী কেন ? তখন কেমন জানি করতো বুকের ভেতর ! সেটা ভয়ে না অন্যকিছুতে তার জবাব কিন্তু জানি না।) বাকী রইলো উত্তরের ছবি। বাসার সামনে রাস্তা এবং ফাঁকা মাঠে ডোবায় কানাকানি।

পশ্চিমের পানাপুকুরটি জানালা দিয়ে চোখে পড়তো। অনেক মজার মজার (বিপদে পড়াদের জন্য বেদনার) ঘটনা চোখে পড়তো পানাপুকুরে। কাঁচা রাস্তা বর্ষায় খানাখন্দে ভরে যেত। তারওপর পিচ্ছিল হয়ে থাকতো। কতো রিকসা আর স্কুটার যে এই পানাপুকুরে যাত্রীসমেত হাবুডুবু খেয়েছে তার ইয়ত্তা নেই। রিকসা,স্কুটার টেনে তোলা আর কচুরিস্নান করে উঠে আসা বহু বিপন্ন মানুষের ছবি আমার চোখে ভাসছে। মহিলাদের করুণ বেদনা যেন এখনো নীলঢেউগুলোকে আরো নীলাভ করে তুলছে।

একদিন সন্ধ্যার সামান্য আগে দেখি বেশ কিছু লোক মিলে পানাপুকুরে কাদাজলে মাখামাখি হওয় নতুন বউ আর বরকে তুলে আনছে। স্কুটার তিনপা শূন্যে তুলে পানাপুকুরে গোসলে ব্যস্ত। (চলবে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×