বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে। ২০১০ সাল পর্যন্ত ৩৩৩ জন গুণী ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। একুশে পদক বিজয়ীরা হলেন-
১৯৭৬ সাল
কবি কাজী নজরুল ইসলাম-সাহিত্য, ড.মুহাম্মদ কুদরাত-ই-খুদা-শিক্ষা, কবি জসীম উদদীন-সাহিত্য, বেগম সুফিয়া কামাল-সাহিত্য, কবি আবদুল কাদির-সাহিত্য, প্রফেসর মুহম্মদ মনসুর উদ্দিন-শিক্ষা, তফাজ্জল হোসেন(মানিক মিয়া) (মরণোত্তর)-সাংবাদিকতা, আবুল কালাম শামসুদ্দিন-সাংবাদিকতা, আবদুস সালাম-সাংবাদিকতা।
১৯৭৭ সাল
মোহাম্মদ নাসিরুদ্দিন-সাহিত্য, ওস্তাদ গুল মোহাম্মদ খান-সংগীত, অধ্যক্ষ ইব্রাহীম খাঁ-শিক্ষা, কবি মাহমুদা খাতুন সিদ্দিকা (মরণোত্তর)-সাহিত্য, খন্দকার আবদুল হামিদ--সাহিত্য, ড.এ.কে.এম. আইয়ুব আলী-শিক্ষা, কবি শামসুর রাহমান-সাহিত্য, জহির রায়হান(মরণোত্তর)-নাট্যশিল্প, রশিদ চৌধুরী-চারশিল্প, আবদুল আলীম(মরণোত্তর)-সঙ্গীত, আলতাফ মাহমুদ(মরণোত্তর)-সঙ্গীত ও ফেরদৌসী রহমান-সঙ্গীত।
১৯৭৮ সাল
খান মোহাম্মদ মঈনুদ্দিন-সাহিত্য, আহসান হাবীব-সাহিত্য, সুফী জুলফিকার হায়দার-সাহিত্য, মাহবুব-উল-আলম-সাহিত্য, নূরুল হোসেন-সাহিত্য, আভা আলম (মরণোত্তর)-সঙ্গীত, সফি উদ্দিন আহম্মদ-শিল্প, শহীদ সিরাজুদ্দীন হোসেন(মরণোত্তর)-সাংবাদিকতা, ড.সৈয়দ মোয়াজ্জেম হোসেন-শিল্প।
১৯৭৯ সাল
কবি আজিজুর রহমান(মরণোত্তর)-সাহিত্য, কবি বে-নজীর আহমদ-সাহিত্য, আবদুল লতিফ-সঙ্গীত, শেখ লুত্ফর রহমান-সঙ্গীত, আবদুল ওয়াহাব-সাংবাদিকতা, মোহাম্মদ মোদাব্বের-সাংবাদিকতা ও ড.মুহম্মদ এনামুল হক-শিক্ষা।
১৯৮০ সাল
আবুল হোসেন-সাহিত্য, বেদার উদ্দিন আহমদ-সংগীত, মোহাম্মদ আবদুল জব্বার-সঙ্গীত, হামিদুর রহমান-শিল্প, মুর্তজা বশীর-শিল্প, রণেন কুশারী,--নাট্যশিল্প, মুজীবুর রহমান খাঁ-সাংবাদিকতা ও মোহাম্মদ ফেরদাউস খান-শিক্ষা।
১৯৮১ সাল
আবু রুশদ মতিন উদ্দিন-সাহিত্য, আমিনুল ইসলাম-চারুশিল্প, আবদুল হালিম চৌধুরী-সঙ্গীত, মমতাজ আলী খান-সঙ্গীত, গওহর জামিল(মরণোত্তর)-নৃত্য, মোহাম্মদ জাকারিয়া-নাট্যশিল্প, জহুর হোসেন চৌধুরী(মরণোত্তর)-সাংবাদিকতা, ওবায়েদ-উল হক-সাংবাদিকতা, ড.মুস্তফা নূরউল ইসলাম-শিক্ষা।
১৯৮২ সাল
সৈয়দ আলী আহসান-সাহিত্য, কবি আবুল হাসান(মরণোত্তর)-সাহিত্য, তালিম হোসেন-সাহিত্য, আবদুল হাকিম(খান বাহাদুর)-শিক্ষা, ওস্তাদ ফুল মোহাম্মদ-সঙ্গীত, এস.এম.সুলতান-চারুশিল্প, জি.এ.মান্নানর্নত্য ও সানাউল্লাহ নূরী-সাংবাদিকতা।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



