somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সংস্কৃতি জগতে পরিবারতন্ত্র ! -৩

০১ লা জুন, ২০১১ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

১৯৪৭ সালে ভারত পাকিস্তান স্বাধীন হবার পর সঙ্গত কারণেই এদেশের হিন্দুসম্প্রদায়ের অনেক পরিবার আমাদের দেশ থেকে ভারতে পাড়ি জমায়। সেই স্রোতের উল্টো গিয়ে কলকাতা থেকে মাতৃভূমিতে ফিরে আসেন বারীণ মজুমদার। সে জন্য আমি তাঁকে বলি উজানের কৈ। সব মাছ ছোটে স্রোতের অনুকূলে। কৈ মাছ যায় স্রোতের উজানে। উচ্চাঙ্গ সংগীত শিল্পী হিসাবে তাঁর স্থান বোঝাতে এই তথ্যটুকুই যথেষ্ট - তিনি বেঁচে থাকতে ভারত থেকে বাংলাদেশে সফরে আসা পণ্ডিত ভীমসেন জোসী আর পণ্ডিত যশরাজ তাঁর বাসায় গিয়ে তাঁর সাথে দেখা করেছেন। বাংলাদেশে সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিত্তিটি তৈরী হয়েছে বারীণ মজুমদারের সীমাহীন ত্যাগ আর সাধনায়। সরকারী সংগীত কলেজটি তাঁর সাধনার ফসল। যদিও আমরা তাঁর সীমাহীন ত্যাগের কোন স্বীকৃতিই তাঁকে দিইনি। তাঁর স্ত্রী ইলা মজুমদার (সদ্য প্রয়াত) আমাদের উচ্চাঙ্গ সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁদের দুই পুত্র। জ্যেষ্ট পুত্র পার্থ মজুমদার সম্প্রতি সংগীত পরিচালক রূপে আত্মপ্রকাশ করেছেন। তাঁদের কনিষ্ঠ পুত্র বাপ্পা মজুমদার এখনকার জনপ্রিয় শিল্পী। বাপ্পার স্ত্রী চাঁদনী অভিনেত্রী ও মডেল তারকা। বাপ্পা আর সঞ্জীব চৌধুরীর ভিন্ন ধারার ব্যাণ্ড দল ''দলছুট'' ব্যাণ্ড সংগীতের নতুন একটি মাত্রা এনেছিলো। বাবীণের ছোট ভাই পার্থ প্রতীম মজুমদার বিশ্বের সেরা মূকাভিনেতাদের এক জন।

নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম। নজরুলের স্নেহধন্য তিনি। তাঁর পরিবারের সবাই সংগীত প্রেমী। তিনি গান শেখেন তাঁর বাবার কাছে। ভাই সাবেক সচিব আসাফুদ্দৌলা গান করতেন। তিনি সাঁতারেও জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। ফিরোজা বেগমের বিয়ে হয়েছিলো নজরুল সংগীতের গুরু কমল দাশগুপ্তের সাথে। নজরুল যে দু'জনকে তাঁর নিজের গানের পুনরায় সুরারোপ করার অধিকার দিয়েছিলেন তাঁরা হলেন কমল দাশগুপ্ত আর দিলীপ কুমার রায় ( ডি.এল. রায়ের পুত্র)। ফিরোজা-কমল দম্পতির পুত্র হামিন শাফিন আর তাদের ব্যাণ্ড দল মাইলসের পরিচয় আমার চেয়ে আপনরাই ভালো জানেন। গ্রামীণ ফোনের এক কালের ডাকসাঁইটে ডিরেক্টর রুবাবা দৌলা মতিন ফিরোজার ভাইয়ের মেয়ে।

পঞ্চকবির বাইরে আমাদের দেশে যে সব গীতিকার বিপুল সংখ্যক গান লিখেছেন তাঁদের অন্যতম জেবুন্নেসা জামান। তাঁর কন্যা জিনাত রেহানা সত্তরের দশকের জনপ্রিয় শিল্পী। তাঁর বোন আঞ্জুমান আরা বেগম ষাট আর সত্তরের দশকের শীর্ষস্থানীয় শিল্পীদের এক জন ছিলেন। আঞ্জুমান আরার বর মাহবুব আনাম ছিলেন বাংলাদেশ টাইমসের সম্পাদক। মাহবুবের ছোট ভাই মাহফুজ আনাম ডেইলী স্টারের সম্পাদক। এঁরা দুই ভাই বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক আবুল মনসুর আহমদের পুত্র।

কবি তালিম হোসেন ষাটের দশকে নজরুল একাডেমীর প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার সূচনা হয়। নজরুল একাডেমী এখনো সক্রিয়। দেশের বিভিন্ন স্থানে এখনো নতুন নতুন শাখা খোলা হচ্ছে নজরুল একাডেমীর। তাঁর স্ত্রী মাফরুহা চৌধুরীও ছিলেন কবি ও লেখিকা। তাঁর সম্পাদনায় মাসিক মাহে নও পঞ্চাশ ও ষাটের দশকের পরিচিত সাহিত্য পত্রিকা ছিলো। এ দম্পতির তিন কন্যা শবনম মুশতারী, পারভীন মুশতারী আর ইয়াসমীন মুশতারী নজরুল সংগীতের নামী শিল্পী।

ষাট আর সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন মাহমুদুন্নবী। তাঁর দুই কন্যা সামিনা চৌধুরী আর ফাহমিদা চৌধুরী বিগত আশির দশক থেকে জনপ্রিয় শিল্পী। সামিনার বিয়ে হয়েছিলো সংগীত শিল্পী, সুরকার নকীব খানের সাথে। সামিনাদের ভাই পঞ্চমও গান করছেন।

পপ গুরু আজম খান আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। ( গুরুতর অসুস্থ গুরুর আরোগ্য কামনা করি)। তাঁর ভাই আলম খান আমাদের সেরা সুরকার আর সংগীত পরিচালকদের এক জন।

আমাদের আরেক জন সেরা সুরকার আজাদ রহমান। তাঁর স্ত্রী সেলিনা আজাদ এক সময়কার জনপ্রিয় শিল্পী ছিলেন।

ষাট ও সত্তর দশকের জনপ্রিয় শিল্পী ও সুরকার বসীর আহমেদ। ঢাকা আর লাহোরের ছবিতে প্রচুর প্লে ব্যাক করেছেন তিনি। তাঁর স্ত্রী নেপালী কন্যা মীনা বসীরও কণ্ঠশিল্পী। ও গো প্রিয়তমা আর তোমাকে তো না করেছি ফুলের তোড়া দিও না গো এই দুটি ডুয়েট গেয়েছেন বসীর মীনা। তাঁদের দুই ছেলে মেয়ে রাজা বসীর ও হুমায়রা বসীরও গান গাইতে শুরু করেছেন। মীনার বোন মালা সিনহা ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ছিলেন।

(চলবে)

পরের পর্ব-
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ সকাল ১০:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক সাহেব জিতলেন, কিন্তু কতটা?

লিখেছেন মুনতাসির, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৪


গতকাল রাতে বাসে করে বাড়ি ফিরছি। ঢাকার বাস একটা চলমান টকশো। টিকিট একটাই, কিন্তু বিষয়বস্তু ফ্রি।

সামনের সিটে বসা দুই ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল তারা নির্বাচন কমিশনের বিশেষ উপদেষ্টা।... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮১

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫২



যাক নির্বাচন শেষ!
আমি ভোট দেইনি। মন থেকে ভোট দেওয়ার তাগিদ অনুভব করিনি। তবে ভোটের দিন রোজা আর ফারাজাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। দুই কন্যা আর আমি... ...বাকিটুকু পড়ুন

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

×