somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সংস্কৃতি জগতে পরিবারতন্ত্র ! - ৯

২৩ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

ড. মুহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার জিতে দেশের গৌরব কতোটা বাড়িয়েছেন সেটা বিদেশে না গেলে অনুভব করা যাবে না। ২০০৮ সালে ২১ দিন চীনে ছিলাম। এই একুশ দিনে চীনের ইংরেজী দৈনিকগুলোতে একবারই বাংলাদেশের কথা পড়েছি। সেটার উপলক্ষ ইউনুস। এক চীনা লেখিকা ইউনুসের আত্মজীবনী ''গরীবের ব্যাংকার'' চীনা ভাষায় অনুবাদ করেছেন। বইটি নিয়ে আলোচনা আর অনুবাদকের সাক্ষাৎকার। এ ছাড়া মিডিয়ায় বাংলাদেশের কোন সংবাদ দেখিনি। তখন আমাদের সাথে ছয় মহাদেশের ৪৩টি দেশ থেকে ৭২ জন সেমিনারে গিয়েছিলেন। নেপাল আর পাকিস্তানের প্রতিনিধি ছাড়া কেউ বাংলাদেশ সম্পর্কে জানেন না। কিন্তু গ্রামীন ব্যাংক এবং ইউনুস সম্পর্কে অনেকেই দেখলাম উচ্ছ্বসিত। মালয়েশিয়ার উন্নতির সুনাম বিশ্ব জুড়ে। সেই মালয়ীদের যখন ইউনুসের নোবেল প্রাইজের কথা বললাম তখন বললো এখানে তোমাদের চেয়ে আমরা পিছিয়ে আছি। ইউনুসের ভাই ড.মুহাম্মদ ইব্রাহীম টিভি উপস্থাপক, বিজ্ঞান সাময়িকী'র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। তাদের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিক ও টিভি উপস্থাপক। ইউনুসের প্রথম সংসারের কন্যা মনিকা সংগীত শিল্পী।

ড.শহীদুল্লাহর পর বহুভাষায় (১৬/১৭টি) পণ্ডিত ছিলেন ড.সৈয়দ মুজতবা আলী। (মজার বিষয় মুজতবা আলীর কাছে থেকে বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছিলেন ড.শহীদুল্লাহ) দুই বাংলায় লেখক হিসাবে মুজতবা আলীর খ্যাতি প্রবাদতুল্য। দুই বাংলা থেকেই তাঁর রচনাবলী প্রকাশিত হয়েছে। মুজতবা আলী যখন সপ্তম শ্রেণীর ছাত্র তখনই রবীন্দ্রনাথকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, আকাঙ্খা উচ্চ করিতে হয় কি প্রকারে ? রবীন্দ্রনাথ নীল খামে সে চিঠির জবাবও দিয়েছিলেন। পরে শান্তি নিকেতনে পড়তে যান তিনি। তাঁর ভাই মুর্তজা আলী ছিলেন প্রশাসনের উচ্চ পদে কর্মরত। মুজতবা যখন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ তখন তার ভাই মুর্তজা ছিলেন বগুড়ার জেলা প্রশাসক। তিনি ছিলেন একজন ভালো গদ্য লেখকও। আরেক ভাই মোস্তফা আলীও লেখক ছিলেন। এরা আলী ভ্রাতৃত্রয় নামে খ্যাত। মোস্তফা আলীর ছেলে এম এম আলী ছিলেন ডন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, হংকং স্টান্ডার্ড এবং ব্যাংকক টাইমসের (থাইল্যাণ্ড) নির্বাহী সম্পাদক। তিনি ডেইলী স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক। লেখক হিসেবেও তিনি ছিলেন উঁচু দরের। ডেইলী স্টার আমাদের ইংরেজী সাংবাদিকতার ধারাই বদলে দিয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক, বিটিভির ইংরেজী সংবাদ পাঠক ও লেখক ড.সৈয়দ মঞ্জুরুল ইসলাম মুজতবাদের ভাগ্নে।

তুষার গায়েন স্থপতি ও কবি। তার ভাই তাপস গায়েন কবি। দুজনেই এখন দূর প্রবাসে। তাদের বোন ড.কৃষ্ণা গায়েন সরকারের উপসচিব। আরেক বোন ড. কাবেরী গায়েন লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আরেক বোন অদিতি ফাল্গুনী লেখক ও কবি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম আকর্ষন ছিলো চরম পত্র। চরম পত্রের লেখন ও উপস্থাপক ছিলেন মোহাম্মদ রওশন আকতার ওরফে এম আর আকতার মুকুল। তিনি পরে এক জন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার সাগর পাবলিশার্স বেইলী রোডের অন্যতম আকর্ষন। তার ভাই মোস্তফা নূরুল ইসলাম সম্প্রতি জাতীয় অধ্যাপক হয়েছেন। মননশীল লেখক, গবেষক, সম্পাদক ও উপস্থাপক হিসাবে তিনি দারুন প্রিয় মানুষ।

আখতারুজ্জামান ইলিয়াসের বাবা বি এম ইলিয়াস ছিলেন মুসলিম লীগের নেতা এবং পাকিস্তান সরকারের মন্ত্রী। অথচ ইলিয়াস পাঁড় বাম। তার চিলে কোঠার সেপাই বা খোয়াব নামা বহুল পঠিত উপন্যাস। তার ভাই খালেকুজ্জামান ইলিয়াস লেখক ও অধ্যাপক।

অধ্যাপক মাজহারুল ইসলাম বিশিষ্ট ফোকলোর বিশেষজ্ঞ, লেখক ও গবেষক। ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার ভাই অধ্যাপক আবদুল খালেকও ফোকলোর বিশেষজ্ঞ ও লেখক। তিনিও ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাজহারুল ইসলামের ছেলে চয়ন ইসলাম রাজনীতিবিদ ও রবীন্দ্র সংগীত শিল্পী।
(চলবে)

পরের পর্ব-
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ দুপুর ১:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×