somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অখ্যাত আমার বিখ্যাত শিক্ষকেরা - ৯

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব -
Click This Link

জাহানারা মুন্সী

উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন। অসম্ভব ভালো পড়াতেন। সব বৈজ্ঞানিক নাম গড় গড় করে বলতে পারতেন। কোন বৈশিষ্ট্যের জন্য কোন উদ্ভিদ কোন দলের প্লেয়ার খুব সুন্দর করে সেটা বুঝিয়ে বলতেন।

এ বিভাগের আর কোন স্যার বা ম্যাডামের কথা মনে নেই।

সিরাজুল হক

প্রাণী বিজ্ঞানের বিভাগীয় প্রধান। একজন আত্মনিবেদিত শিক্ষক ছিলেন। প্রাণীর সব ঠিকুজী নখদর্পনে ছিলো স্যারের । খুব বেশী পাওয়ারের ভারী লেন্সের চশমা ছিলো তাঁর ট্রেডমার্ক।

এ বিভাগেরও আর কারো কথা মনে নেই।

এসকেসি

আমাদের কালে কলেজে স্যারদের নাম এরকম সংক্ষিপ্ত আকারে বলার প্রচলন ছিলো। সুবীর কুমার চক্রবর্তী (এসকেসি) ছিলেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। তাঁর লেখা একখানা পদার্থ বিজ্ঞানের বই ছিলো। তবে একা লেখেননি। তাহেরা ম্যাডাম ছিলেন সহ-লেখক। তাহেরা ম্যাডামকে আমরা পাইনি। তবে তাঁর সম্পর্কে একটা কিংবদন্তী শুনেছি। অনার্সের এক ছাত্রকে ভালোবেসে বিয়ে করে ফেলায় নাকি ম্যাডামকে ভিক্টোরিয়া কলেজ থেকে বদলী করে দেয়া হয়েছিলো।

এসকেসি ছিলেন খুব ধোপদুরস্ত মানুষ। শুদ্ধ বাংলায় সুন্দর উচ্চারণে কথা বলতেন। ক্লাসে একদিন পড়ালেন মহাকর্ষ বল আর অভিকর্ষ বল। পড়ানোর পর জানতে চাইলেন কারো কোন প্রশ্ন আছে কি না ? আমাদের এক মেধাবী সহপাঠী জুনাইদ প্রশ্ন করলো। আমাদের ব্যাচে এসএসসিতে কুমিল্লা বোর্ডে (বৃহত্তর চট্টগ্রাম বিভাগ ছিলো এর আওতায়। এখন সিলেট, কুমিল্লা আর চট্টগ্রামে আলাদা বোর্ড) মাত্র ২৪ জন স্টার মার্কস পেয়েছিলো। জুনাইদ ছিলো তাদের একজন। মৌলভীবাজারের বড়লেখায় বাড়ি। প্রশ্ন করলো খাঁটি সিলেটী ভাষায়- আফনে যে ফড়াইলাইন মোহাখর্ষ বল আর অভিখর্ষ বল দুইডার বিতরে ব্যাশখম খিতা ?

এসকেসি তার কিছুই বুঝতে না পেরে আবার প্রশ্ন করতে বললেন। জুনাইদ আগের রেকর্ড আবার বাজালো। স্যার হতাশ হয়ে চুপ করে রইলেন। আমি দাঁড়িয়ে বললাম, অনুমতি দিলে আমি সাহায্য করতে পারি। স্যার অনুমতি দিলেন। বললাম, প্রশ্নটি হলো, আপনি যে পড়ালেন মহাকর্ষ বল আর অভিকর্ষ বল এ দুটোর মধ্যে পার্থক্য কি ? স্যার বললেন, তোমার বাড়ী কি সিলেট ? না, স্যার। নোয়াখালী। সারা ক্লাস চিৎকার করে উঠলো- রয়্যাল ! রয়্যাল !!

এ বিভাগেরও আর কারো কথা মনে নেই।

ফজলুর রহমান

ফজলুর রহমান স্যার ছিলেন রসায়নের বিভাগীয় প্রধান। ব্যবহারিক রসায়ন নামে তাঁর লেখা একটি বই ছিলো বাজারে। পরে স্যার কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে চলে যান।

আর কে কে রসায়ন পড়াতেন সেটাও যে মনে নেই !

পাদটীকা- তিতাস চৌধুরী ছদ্মনামে ভিক্টোরিয়া কলেজের এক স্যার ''অলক্ত'' নামের একটি উঁচুমানের সাহিত্য পত্রিকা বের করতেন। তিনি এখনো এ কাজটি করেন। প্রচুর লেখালেখি করেন। আহসান হাবীব,শামসুর রাহমান, আল মাহমুদ প্রমুখ বিখ্যাত কবি ''অলক্ত সাহিত্য পুরস্কার'' পেয়েছেন। তাঁরা কুমিল্লা গিয়ে সে পুরস্কার গ্রহণও করেছেন। তিতাস চেীধুরীর আসল নাম কিংবা তিনি কোন বিভাগে পড়াতেন সেটা এখনো আমার জানা নেই।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×