মুশফিক সকালে টসে জিতে ব্যাটিং নিয়েছেন সে জন্য তাঁকে ধন্যবাদ জানাই।কারণ বাংলাদেশ টসে জিতলেই ফিল্ডিং নেয়ার জন্য মুখিয়ে থাকে এবং যথারীতি ধোলাই হয়।
ব্যাটিং নিয়ে মন ভালো করেছেন। কিন্তু সবাই ব্যাটিং করেছেন ঘোড়ায় জিন চাপিয়ে।দলীয় প্রথম ৫০ রান হয়েছে ৫৭ বলে !!!!!!!!!!!
টেস্টটাকে কেন যে আমাদের দল কখনো ওয়ান ডে স্টাইলে কখনো টি২০ স্টাইলে খেলে তা জানি না। চট্টগ্রামে মোমিনুলের এ স্টাইল কাজ করলেও এবার তা খাটেনি খুব একটা।
নার্ভাস নাইনটিজ বলে একটা কথা ক্রিকেটে চালু আছে। আমরা নার্ভাস ফোরটিজও চালু করার পথে আছি। তামিম ১৫৩ বলে ৯৫ রানে আউট। এটা দেখলে টেস্ট টেস্ট লাগলেও খেলার স্টাইলটা তা ছিলো না। তামিম ৫ ও ১০ রানে দু’বার লাইফ পেয়েছিলেন। আউট হবার আগের বলে চার মেরে ৯৫ করলেন। ঠিক পরের বলটি প্রায় কাঁধ বরাবর বাউন্স করেছে। ওটাকে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট ! নার্ভাস নাইনটিজ বলে যা বোঝায় এটাকে তা বলারও সুযোগ নেই। সাধারণত: অতি সাবধানে খেলতে গিয়ে আউট হবার কারণেই তার নাম নার্ভাস নাইনটিজ। এটার ব্যাকরণও আমরা বদলে দিচ্ছি।
মার্শাল আইয়ুব ৪১ আর মোমিনুল ৪৭ করে আউট।প্রথম টেস্টে প্রথম বলে আউট হবার পরে দ্বিতীয় ইনিংসে তামিম আউট হয়েছেন ৪৬ রানে। নাসির হোসেনও প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে আউট(পরের বার তাঁকে নামতে হয়নি)।
এবার বুঝুন কেন বলেছি নার্ভাস ফোরটিজ ! কেন সেটাকে বলছি বাংলাদেশ স্পেশাল !
সব মিলে চা বিরতিতে যাবার সময় বাংলাদেশ ২২৮/৫।
ক্রিজে আছেন মুশফিক। ব্যাট চালাবার মতো বাকী আছেন নাসির হোসেন আর সোহাগ গাজী। এ অবস্থায় সাড়ে ৩ শ’ হলেই আমি খুশী হবো।
চা বিরতিতে যাবার পর মিরপুরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। (তাহলে কি মেঘ দেখে বাংলাদেশের এ ব্যাটিং দৌড় !!!!!!!!!!!!)
এরপরেও বাংলাদেশের সাথে আছি। কারণ এরকম বেদনার সাথে আনন্দও দেন সাকিব, মুশফিক, তামিমরা !!!
লাইভ খেলার লিঙ্ক
http://www.apontv.com/
লাইভ স্কোর কার্ড
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


