
ছবি ইন্টারনেট থেকে
২০২০ একটি অসাধারণ সংখ্যা। এখানে ২০ সংখ্যাটির পুনরাবৃত্তি হয়েছে। আমরা যারা পঞ্চাশোর্ধ বয়সী মানুষ এখনো বেঁচে আছি তারা মহাকালের পরিক্রমায় বেশ কিছু অসাধারণ বছরের সাক্ষাৎ পেয়েছি। প্রথমে পেয়েছি ১৪০০ হিজরী (একটি শতাব্দীর সূচনা।) এর পর পেয়েছি ১৪০০ সাল, বঙ্গাব্দ ( আরেকটি শতাব্দীর সূচনা), এর পর পেয়েছি ২০০০ খ্রিস্টাব্দ (একটি সহস্রাব্দ)। এ নিয়ে সামু ব্লগে একটি পোস্টও দিয়েছিলাম।
https://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30264730
(এখানে লিঙ্কটি কাজ করছে না বলে কমেন্টে আবার দিলাম)
২০২০ এর অনুরূপ পুনরাবৃত্তিমূলক সংখ্যাযুক্ত বছর এসেছিলো ১০১০ বছর আগে ১০১০ খ্রিস্টাব্দ। এর এরকম আরেকটি বছর আসবে আরো ১০১০ বছর পরে ৩০৩০ খ্রিস্টাব্দ।
এমন অপূর্ব বছর দেখার ভাগ্য দেবার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানাই।
আরেকটি মহাজাগতিক সৌভাগ্যও আমি লাভ করেছি ১৯৮৬ সালে। হ্যালির ধুমকেতু দেখেছিলাম। ১৯১০ এর ৭৬ বছর পর এসেছিলো সেই ধুমতকেতু। আবার আসবে ১৯৮৬ এর ৭৬ বছর পরে ২০৭২ খ্রিস্টাব্দে। এই সব মহাজাগতিকতা এক জন্মে একবারই দেখা সম্ভব। আবারো আল্লার প্রতি শুকরিয়া।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




