নিউজিল্যাণ্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে টাইগারদের প্রথম জয়
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়াকে প্রায় বাংলাওয়াশ করার পরপরই ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকেছে কিউইরা। একাদশ মোকাবেলায় প্রথম জয়ের স্বাদ পেলো টাইগাররা। সেই জয়ও যথারীতি দাপটের সাথে। অসিদের শেষ ম্যাচে তাদের সর্বনিম্ন স্কোর আর ৬২ রানের বিশাল ব্যবধানের লজ্জা উপহার দিয়েছিলো বাংলার বাঘেরা। ঠিক তার পরের ম্যাচেই নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন স্কোরের লজ্জা আর ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারালো বাঘেরা। টসে জিতে কিউই দলনেতা টম ল্যাথাম ব্যটিং নিয়েছিলেন। বাংলাদেশের বোলিং তোপে প্রথম ওভার থেকে উইকে হারাতে শুরু করে। ৯ রানে ৪ উইকেট হারাবার পর আর মাথা তুলতে পারেনি কিউই দল। দলনেতা ল্যাথাম আর হেনরি নিকোলস ৫ম উইকেট জুটিতে ৩৪ রানের একটি জুটি গড়ে উইকেট পতনের জোয়ারে বাঁধ দেবার চেষ্টা করেছিলেন। সাইফুদ্দিন সেই বাধা অপসারন করেন। কাটার মাস্টার ৩ উইকেট, মাস্টার অলরাউন্ডার সাকিব, সাইফুদ্দিন আর নাসুম। মেহেদি নিয়েছেন প্রথম উইকেটটি। ১৬.৫ ওভারে শেষ কিউই ব্যাটিং।
এর জবাবে বাংলাদেশও কিউইদের সাথে খাপে খাপে মিলিয়ে শুরুতেই ওপেনার নাইমের (১ রানে) আর লিটনের (৭রানে) উইকে হারায়। সাকিব ৩ নম্বরে নেমে ৩৩ বলে ২৫ রান করেন। এটাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। এর সাথে ১০ রানে ২ উইকেট নিয়ে সাকিব ম্যান অব দা ম্যাচের পুরস্কার (১ হাজার মার্কিন ডলার) জিতে নেন। নাসুম ২ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার (১ হাজার মার্কিন ডলার) জিতে নেন। সাকিব আউট হবার পর ৪ ও ৫ নম্বরে নামা মুশফিক (অপরাজিত ১৬) আর অধিনায়ক রিয়াদ (অপরাজিত ১৪) ম্যাচ জিতে হাসিমুখে ড্রেসিং রুমে ফিরেছেন।
বাংলার বাঘদের অভিনন্দন!!!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন