নিস্কাম প্রেম – সে তো জানি থাকে শুধু কবির অলিক কল্পণায়
কামহীন প্রেম কল্পাশ্রয়ী, কাম্য নহে নশ্বর দেহ বুঝি তাই ,
কল্প-রাজ্যে মন অবিনশ্বর সে যে স্বপ্নের এক অলীক যাদু
অলিক প্রেমে মজে মতিভ্রম কিছু সংসার ত্যাগী সাধু,
লৌকিক প্রেমে দেহ-মন-কাম সমান্তরালে হেসে খেলে যায়
সোহাগের হাত ধরে স্বপ্নের অধঁরে গো অযুত চুমুর পশরায়
সুখ-শিহরণে পাশাপাশি হাটে অলৌকিক স্বপ্নের ভিতর
মূদ্রার ওপিঠ নেচে কহে -উল্ঠে দেখো মোর সোনালী গতর ;
বৃক্ষ জড়িয়ে গুল্ম যে ছুঁ’তে চাই দূর ঐ আকাশ নীলিমা
মন পেলে দেহ মানে কি কভু মাটির সীমা-পরিসীমা ?
মন ও যে ছুঁ’তে চাই ঐ সুদূরের নীল, নীল প্রজাপতি হয়ে
দেহ যে মাতাল ওগো বসন্ত রাতে স্বপ্নের ছোঁয়া পেয়ে
দেহ-মন তাই পাশাপাশি হায় এক সাথে এক স্বপ্নের বিছানায়
সোহাগী কামনাতে জড়াজড়ি ধরি সুখ-স্বপ্নে ঘুমায়।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



