somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম এ কাশেম
আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

মহা-প্রয়াণে

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(আজ বাবা দিবসে আমার মরহুম বাবাকে নিবেদন করে)



এক সকালে দেখি- তালা চাবি পিঞ্জর পরে আছে সব ঠিকঠাক
আগে যেমন ছিল , যেমন থাকার কথা, তেমনি সকলি আছে;
উড়ে গেছে শুধু সোনার মৌমাছি হায় কোন এক ফাকে অদৃশ্য বাতাসে;
রূপার বাটী দু'টো উল্ঠে পরে আছে খোলা - সদ্য স্বপ্নের রেশ এখনও
অনড় দু'টো কালো জাম হিম হয়ে জমে আছে বাটীর উপর,
দম বন্ধ কল - অচল, কখন জানি থেমে গেছে রথের চাকা
শব্দের কল কাকলি ফিস ফিস করে নিয়ে গেছে ছুটি অনেক আগে
বায়ু শূন্য শীর্ণ পিঞ্জরখানি হিম হয়ে পরে আছে আজ এইখানে;
লোবান কাঠি শুধু জ্বলে জ্বলে শোকের সুবাস ছড়ায় অসীম শূন্যে ;


বাতাসের পিঠে চড়ে শোক শব্দরা খবর হয়ে পৌছে যায় কর্নান্তরে,
সুখের গ্রাম জুড়ে উঠে কান্নার রোল, সকলে দৌড়ে; দশ দিগন্ত হতে
সকলে ছুটে ছুটে আসে, সকলের চোখে মুখে উদ্বেগ শন্কার ছায়া,
শোকাহত মানুষের সমাবেশ জমে উঠে গ্রামের উঠোন জুড়ে।


খড় কাঠে তাপে বড়ই পাতার ঠান্ডা জল গরম হয় তেপায়া চুলোয়
শেষের স্নানে পবিত্র করার নিরব আয়োজন চলে পর্দার অন্তরালে ,
কান্নার রোল উঠে, বেদনার হাহাকার ছড়িয়ে পরে ভিতরে বাহিরে
বাতাসের শূন্য পিঠে শোকের পদ্য লিখে যায় স্মৃতী - বিরহ কাব্যে;
থেমে যাওয়া রথ সকলের শ্রদ্ধার কাঁধে চড়ে চলে অজানার পথে
মাঠির অন্ধকার সুরঙ্গের শেষে জানি আর ও এক অদ্ভুত ঐশ্বরিক -
আলোর জগত আছে; হয়তো সেখানে সকলের একদিন দেখা হবে,
কথা হবে; আজ বিদায়, হে - আমাদের মহান শ্রদ্ধেয় পিতা - বিদায় !


লোকাচার, ধর্মাচার প্রার্থনা শেষে সকলে ঘরে ফেরে, পথ ধরে -
সকলে যে যার পথে ; পথে পথে সকলে স্মৃতীর গদ্যে বলাবলি করে -
মাথার উপর একটি বট বৃক্ষ ছিল, একটি বৃক্ষ - মহীরুহ বট বৃক্ষ;
সারা গ্রাম জুড়ে ডাল পালা মেলে ছায়া দিত, দিত শীতল বাতাস,
মায়ার শরীর ছিল - অকাতরে বিলাতো দয়া দু'হাতে, ছিল মহাপ্রাণ,
তাহার প্রজ্ঞায় আলোকিত হতো গ্রামের ছোট বড় সকল সমান,
সকলে তাই সন্মান করতো, ভালবাসতো, বুদ্ধি পরামর্শ নিতো;
ধ্যান মগ্ন এই মহান পুরুষের পবিত্র চরণ যখনই স্পর্শ করেছি
আর্শিবাদ কামনায় - তাহার পবিত্র হস্ত স্নেহের জলে সিক্ত হয়ে
নেমে আসতো মাথার উপর, ঐশ্বরিক এক নির্ভরতার আলোয়
রোমাঞ্চিত হতো অস্থি-মজ্জা-শরীর, মন হতো শন্কামুক্ত - আশাবাদী,
পথ দেখিয়ে যেতেন তিনি সম্মুখে সকলের আলোকবর্তিকা হয়ে।


বরাবয় মহাপ্রান, ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত এক আলোকিত প্রাণ ,
আজ চলে গেলো হায় সকলকে নিঃস্ব করে - শোকের সাগরে ভাসিয়ে,
চলে গেছেন কালের কাল পাথর ক্ষণ জন্মা এক মহান পুরুষ আজ
মহান স্রষ্টার কুদরতি চরণে শোকরিয়ার সেজদায় লুঠে মহা প্রয়াণে।


হে আল্লাহ , মহা বিশ্বের দয়াময় মহান প্রভু আমার
তোমার সৃষ্টিকে আজ তোমার হাতে সোপার্দ করলাম
দয়া করে তুমি তাঁহাকে রহমত করো, ক্ষমা করে দাও
আর তাহাকে তোমার জান্নাতের মেহমান করে নাও।
নিঃসন্দেহে তুমি রাহ-মানির রাহিম - উত্তম প্রতিদানকারী।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×