১.
দু'ফোটা জলের অদৃশ্য তরল বিরল কণা
রক্তের নদীতে আহা আনন্দ সাঁতার জানা
নিশিক্ত ডিম্বানু গেয়ে উঠে মহিমা স্রষ্টার
দুগ্ধ পান শেষে শিশু কোলে উঠে পিতার।
২.
হোক না কেউ যতই হাবা কিংবা গোবা
চাইলে যে কেউ হয়তো হতে পারে বাবা
বাবা হয়ে ও হতে পারে না কিন্তু সকলে পিতা
পিতা হতে না পারলে কিন্তু বাবা হওয়াই বৃথা।
৩.
সন্তান জন্ম দেওয়াটা কিন্তু নহে খুব বড় কথা
মানুষের মতোন মানুষ গড়ে হোন গর্বিত পিতা
স্নেহ মায়া মমতা শিক্ষা আর ভালবাসা দিয়ে যথা
সন্তান যদি হয় আলোকিত মানুষ তবেই তুমি পিতা।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



