
১.
আষাঢ় শ্রাবনে বরষা বাদলে
নিপাট মূদ্রার ঝড় তোলে
নাচো রিমঝিম সুর মাদলে
২.
বরষার আকাশে জল মেঘ ভাসে
কদমের শাখে ফুলে ফুলে হাসে
লাজে সেজে সখী অনুরাগে ফাঁসে
৩.
রিম ঝিমঝিম বরষার সুর বিথানে
বিরহী চাতক ডাকে আহা দূরের বনে
ভালবেসে ফুল ভাসায় জলের বানে
৪.
আষাঢ়ে মেঘ ডাকে ঐ উত্তর পাহাড়ে
ভাটির হালদা ভাসে বানের তোড়ে
এই কূল ভেঙ্গে হালদা ঐ কূল গড়ে
৫.
রিমঝিম বরষার বারিধারা জলের তরল সুরে
এক খানি মুখ ঢেউ তোলে হৃদয় সরোবরে
স্মৃতি সিক্ত কাতর দু'টো আঁখি- লোনা জল ঝরে
৬.
আষাঢ়ে আকাশ ডাকে
কদম নাচে শাখে
হালদা নদীর বাঁকে
====================================
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




