somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাথি

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


.
(১)

ছবি!
পত্রিকার প্রথম পাতায়
ক্ষুব্ধ হৃদয়, বঞ্চিত জীবন,
মৃত দেহ - উদ্ধত পা
লাথির ছবি;

অপরিকল্পিত অবিন্যাস্ত অলীক সন্ত্রাসী ধনীর
লোভের বিধ্বস্ত ভবন!
ইট সুরকির চাপে নিষ্ট পিষ্ট রক্তাক্ত অসংখ্য লাশ
সাধের সুন্দর এই পৃথিবীকে বিদায় জানানোর পূর্ব মুহুর্তে
পাপী ধনী লোভীদের নিষ্ঠুর নির্মমতা হেরি
দুঃখ-ব্যথা-বেদনা - বঞ্চনার কষ্টে ক্ষোভে
সদম্ভে সজোড়ে একটি লাথি মেরে গেলো
অন্ধ বন্ধ বিবেকের দরজায়
ঘন্ড মূর্খ ভন্ড বিড়াল তপসীদের পাষাণ বুকে
নির্বোধ-নির্লজ্জ নষ্ট-ভ্রষ্ট রাজনীতিবিধদের মুখে
জ্ঞানপাপী উজবুক-উল্লুক ভ্রষ্ট চামচার নষ্ট মুন্ডে
মুখোশধারী মানবতাবাধী মিথ্যেচারীর পাছায়
স্বৈরচার-নৈরাজ্যকার সহযোগী সব শারমেয়দের গালে;

কলঙ্ক তিলক!
তোমার-আমার
বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের ।

(২)

মৃত্যুর কিছু কারন থাকে
মেনে নিতে হয়
মেনে নেয়া যায় - যেমন
অসুখ বিসুখ, বয়সের ভার
অথবা প্রাকৃতিক দুর্যোগ,
কিন্তু হাজার লোকের মৃতুর কারন যদি হয়
শুধু অর্থ, শুধু বিত্ত, শুধুই লোভ
অপরিকল্পিত নগর স্বৈরচার
ঘুষ বানিজ্য আর অদক্ষতা
তারপর খেলারাম খেলা যা-
লোভের আগুনে পুঁড়ে গরীবের জীবন
ভবন ভেঙ্গে হাজার মানুষের মরন
কি ভাবে মেনে নেবে মানুষের বিবেক?

আর মানসিক বিকারগ্রস্ত মন্ত্রী মহোদয়
ভঙ্গুর পান্ডুর গালে
ভেংচির ঢেউ তোলে
আন্ডার মতো চোখ দু'টো ঘুরোতে ঘুরোতে
দিন দুপুরে শীত -তাপ নিয়ন্ত্রিত কার্যালয়ে
রিভল্বিং চেয়ারে বসে
ঘামতে ঘামতে আর ঘামতে
অসীম সাহসীকতার উজ্জীবিত হয়ে
সাংবাদিক সন্মেলনে চিরচরিত ধারায়
ফ্যাশ-ফ্যাশে গলায়
খুশ্‌ খুশে কেশে
জাতির সামনে পেশ করেন
তাহার সুবিখ্যাত মহা হাস্যকর
"নাড়াচাড়া" তত্ত্ব।

সম্ভাবত-
আরেকটি ডক্টরেট ডিগ্রী
কিংবা ষোল কোঠি জনতার
বত্রিশ কোঠি লাথির প্রত্যাশায়;

কারন-
এইসব উজবুক উল্লুখ
গর্দভ কিংবা ভাল্লুক
মন্ত্রী-মহোদয়ের ইজ্জত নাকি
দুই-চার লাথিতে যায় না।


(৩)

পাগল-
নাড়া দিস্‌নে
নাড়া দিলে
বিল্ডিং ভেঙ্গে পড়বে
বিল্ডিং ভাঙ্গলে জানিস
লাথি খাবি....লাথি!
ষোল কোঠি লাথি-


জনগন হাসে
ফিস ফিস করে-
শালার উজবুক
মিথ্যেবাদী,

মিথ্যার ও তো একটা
সীমা পরিসীমা আছে
রূপ রেখা থাকে
থাকে নাকি?

এ তবে কেমন মিথ্যেবাদী
নাকি পাগল
কিংবা কাঁঠাল পাতা খাওয়া
রাম ছাগল?

আচ্ছা পাগল যদি হয় -
পাগল ধরে এনে কি মন্ত্রী বানায়
নাকি মন্ত্রী হলে পাগল হয়ে যা্য
ছাগলের মতোন ম্যা ম্যা করে
যখন যা খুশি তা কয়?

আসলেই ওরা গাধা
গাধার সামনে ঝুলানো মূলা
চোখে দেখে ধূলা
কানে দেয় তুলা
পিঠে বাঁধে কূলা;

ওরা তাই-
দেখে ও দেখে না
শুনে ও শুনে না
বুঝে ও বুঝে না

ওদের কাছে -
দেশ নয়
জাতি নয়
নীতি কিংবা বিবেক নয়
দলই বড়;

কারণ
ওরা যে বিবেক বর্জিত
তন্ত্রে মন্ত্রে সজ্জিত
রঙিন চশমা পরা
সত্যিকার দল-কানা।





সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ সকাল ১১:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×