
.
তোমার নিজের কোন ঠিকানা নেই বলেই
আছে তোমার কত কত ঠিকানা
সহস্র স্নেহ-মমতায় বেড়ে উঠা পিতৃ ঠিকানা
মুছে যেতে না যেতেই
আসে ভালবাসা ভরা ঘরখানা
সোহাগী স্বামীর প্রেমময় বাহুর ঠিকানা,
স্বামী একটু এদিক সেদিক করলে
ভাই আছে না?
ভাইয়ে খেদালে – পুত্র আছে
মাথায় তোলে রাখে;
.
.
তবু কেন আফসোস তোমার জানি না
খুঁজে পেতে শুধু
নিজের একটি ঠিকানা?
.
.
অথচ এই দেখো আমি
আমার তো কিছুই নেই
আছো শুধু তুমি
তুমিই আমার ঠিকানা,
হারিয়ে গেলে একবার তুমি
তখন যে আমার আর কিছুই থাকে না,
থাকে শুধু অন্ধকার – শূন্য বিছানা
নির্ঘুম রাত বিরহ বেদনা
দেবদারু ঝোপে নিঃসঙ্গ পাখীর মায়াবী গান
পৌরষের কাছে সে এক অজাত টান
টানে আমায় - শুধুই টানে বেঘোর অঘোর টানে;
.
.
সেই গানে - সেই টানে আমি
ঘর হারিয়ে পথ হারিয়ে পথে পথে ঘুরি
ঘুরে ফিরে পথ আমাকে
খোঁজে দেয় গো মধুর ঠিকানা
সেই যে তোমার বাহু দুইখানা
আহা ! আমার সাধের ঠিকানা!
ভালবাসায় সোহাগ ভরা
স্বপ্ন মধুর বিশ্বাসে আশ্বাসে গড়া
তোমার শাড়ীর আঁচলখানা
সেই যে আমার আসল-নকল
স্বপ্ন লোকের চাবির ঠিকানা
আমার সুখের-দুঃখের অম্ল-মধুর
খুনসুটি আর আস্থা ভরা মনের আস্থানা ।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




