
১। কিয়ামত তক্
চোখের জলে প্রভু সাগর বানিয়ে যদি পাথরের পাহাড় ভাসায়
কুদরতি পায়ে কিয়ামত তক্ পড়ে থাকি শোকরিয়ার সেজদায়
একটি নিঃশ্বাসের শোকরিয়া প্রভু আদায় হবে কি বান্দার কভু?
তবুও প্রতি নিঃশ্বাসে বিশ্বাস রেখে তুলি দু'হাত রহমত প্রার্থনায়।
২। আপন মহিমায়
জান্নাত-জাহান্নাম কি দেবে কি জানি সে ফয়সালা তোমার প্রভু
তোমার সন্তোষ্টি ছাড়া জান্নাতে গিয়েও শান্তি পাবো না কভু
জাহান্নামের আগুনে জ্বেলে পুঁড়ে ছাই করে দিতে চাইলে দিও
অধম বান্দার 'পরে প্রভু আপন মহিমায় সুধু সন্তোষ্ট হইও তবু।
৩। হাশরের মাঠে
চর্ম চোখে দেখিনি তোমারে প্রভু, দেখিনি কভু তোমার প্রিয় রাসুল
তবু বিশ্বাস করি - বলেছো যাহা আল কোরানে সবই তাহার নির্ভুল
শয়তানী প্ররোচনাতে তবু করি ভুল, তবুও চাই অপার রহমত তোমার
হাশরের মাঠে যে প্রভু তোমার রহমত ছাড়া নড়তে পারবো না এক চুল।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




