গীতি কবিতাঃ খাঁচার পাখি উড়াল দিলে
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
আমি আমি করি আমি
আমার নয়তো আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি,
মাটির দেহ, আগুন , পানি
বাঁচে বায়ু টানি
এক নিঃশ্বাসের বিশ্বাস নাইরে
আয়ু কতখানি;
যমের হাতে মরণ লিখা
হবে একদিন মানি
আমার মরণ হবে কবে
আমি নাহি জানি;
তোমার খাঁচায় পরাণ পাখি
আমি বলি আমি
খাচাঁর পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;
.
.
মাটির দেহ মাটি হবে
আগুন যাবে নিভে
দেহের পানি বাতাস হয়ে
শূন্যে মিলাবে,
জায়গা জমি অর্থ কড়ি
সবই পড়ে রবে
আমল ছাড়া কোন কিছুই
সঙ্গে নাহি যাবে,
এক নিঃশ্বাসের জীবনখানি
বড়াই কিসের করি আমি
আমার নয়রে আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;
.
.
আসমান জমিন গ্রহ তারা
সবই সৃষ্টি তোমার
সৃষ্টির মাঝে আছো তুমি
সদা নিরাকার
নিরাকারে দিয়া আকার
খেলো তুমি আলো আঁধার
সৃষ্টিতে অস্থিত্ব তোমার
আমি ও নয় যে আমার
মানুষ বানাইয়া তুমি
করো অহঙ্কার ,
কৃপা ছাড়া কেমনে প্রভু
করবে তবে তাহার বিচার?
রাহমানুর রাহিম তুমি
রহমতের আধার;
একটুখানি দয়ার আশায়
দু'হাত তুলি কাঙ্গাল আমি
জায়-নামাজে সেজদায় লুটি
কাঁদি দিবা-যামি,
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি।
.
==============================
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন
অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন