
.
.
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না ,
দামী গাড়ী দামী বাড়ী
সবই রবে পড়িয়া
ঐ পাড়ে যাবিরে শুধু
সাদা কাফন পিন্দিয়া
সোনা চান্দি অর্থ কড়ি
কেমন করে সঙ্গে নিবি
কাপনের কাপড়ে যে
নেবার পকেট নাই'
ঘামের পূঁজি ভাগ করিতে
কাঁদিবে সবাই
ফাঁদে কেন পড়িস তবু
রঙের দুনিয়াই?
দুনিয়া দুনিয়া করি
ফাঁদে পড়িস না
রং তামাশার ফাঁদে পড়ি
গোনাহ করিস না;
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না;
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না।
.
.
ভাল করলে স্বর্গে যাবি
খারাপের ফল জাহান্নাম,
হালাল ফেলে খাবি কেন
করেছে যা হারাম,
কার লাগিয়া ঝরাও তুমি
পায়ে মাথার ঘাম
চোখ বুঁজিলে এই দুনিয়া
ভুলবে তোমার নাম ,
নাম দিয়ে ভাই
কাম কি হবে
ক্ষণিকের এই দুনিয়াই
আসল দুনিয়ার লাগি
পূঁজি কিছু করিসরে কামাই
পূঁজি ছাড়া ঐ পাড়েতে
পাড় তো পাবি না
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না,
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না;
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না ।
.
.
মাটির নীচে আঁধার বাড়ী
নাইরে বাতির আলো
আঁধার ঘরে পেতে আলো
রুহের বাতি জ্বালো
নামাজ পড়ো, তজবিহ জপো
হারাম হালাল বেছে চলো
লা-শরীকের নূরের আলো
দেহের ঘরে জ্বালো
রুহের বাতি দূর করিবে
আঁধার ঘরের কালো
রঙের এই দুনিয়া থেকে
সে দুনিয়া অনেক ভালো;
এই দুনিয়ার ফাঁদে পড়িস না
সেই দুনিয়া নষ্ট করিস না
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না;
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গে যাবে না।
.
==========================
এম এ কাশেম
==========================
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



