আরণ্যক আমাকে বলেছিল
দেখ বেজাতের এক ছেলে পানিতে ডুবে যাচ্ছে
বেজাতের এক লোক আগুনে পুড়ে যাচ্ছে
বেজাতের এক বৃদ্ধ বিধবা রাস্তায় আশ্রয় পেয়েছে
তখন তুমি কি করবে?
আমি বলেছিলাম আমি তাদের সাহায্য করব
আরণ্যক বলেছিল তাহলে তুমি আর জাতে থাকবে না
তখন তুমি মানুষ হবে
বেজাতের ঐ ছেলে অসহায় ছেলে, অসহায় লোক
অসহায় বৃদ্ধ বিধবাও জাতে থাকবে না
তারা তোমার সাহায্য পেয়েছিল ,তুমি মানুষ বোলে।
তারাও মানুষ বোলে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




