somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরণ্যকের আত্মকথন

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরণ্যক কি ইশ্বরের কথা সাথে কথা বলে? এটা কি কোন মানুষের দ্বারা সম্ভব? তাও আবার আরণ্যকের মত সাধারণ মানুষের মত। আরণ্যক তুমি কি ইশ্বরের সাথে কথা বল? সে একা একা নিজেকে প্রশ্ন করল। গর্বে বুকটা ফেটে গেল।
না এত বড় সে হতে পারেনি। ছোট বেলায় মা তাকে একবার একটি ডিমের অর্ধেক ভেঙ্গে প্লেটে দিয়েছিল। তার ভাইকে দিয়েছিল পুরো ডিমটা । এই দুঃখে সে রাগ করে প্লেট ছেড়ে চলে যায়। পাহাড়ে উঠে মায়ের নামে ইশ্বরের কাছে বিচার দিয়েছিল।

আরণ্যকে এই ভার্সিটি লাইফ। আজ আরণ্যক যে ধুলি মাখে সে ধুলিটা দরদী মাকে দেখাতে খুব ইচ্ছে হয়।কারণ মা মারলে আরণ্যক বাড়ীর উঠোনে রাগকরে গড়াগড়ি খেত। আজও আরণ্যক মনের অন্তরালে সভ্যতার পৃথিবীতে গড়াগড়ি খায়। মায়ের কথা খুব মনে পড়ে। ছোট বেলায় মা একবার তাকে খুব মেরেছিল। স্কুল পালিয়ে চুরি করে বাড়ী আসার জন্যে। মায়ের উপর রাগ করে সে একা মাঠে মা্ঠে ঘুরে বেড়িয়েছিল। মায়ের প্রতি খুব অভিমান করেছিল।আজ আর মা নেই । আরণ্যকের মনে হচ্ছে মায়ের হাতের একটা থাপ্পড় যদি খেতে পেতাম। মায়ের দেওয়া সেই থাপ্পড় কিযে মজার ! সেটা এখন সে বুঝতে পারছে।

ইশ্বরের কাছাকাছি আরণ্যক কিভাবে গিয়েছিল। ইশ্বর কি তাকে খুব আপন ভাবে? ইশ্বরকে সে কিছুই দিতে পারেনি। ইশ্বরের পৃথিবীতে আরণ্যক হেটে চলে। মাথা নীচু করে। আরণ্যক ভাবে না ইশ্বর তার সাথে কথা বলবে কিভাবে। পৃথিবীর কোন পাপ তার করতে বাকি নেই। পাপীদেরকে ইশ্বর নাকি ঘৃণা করে। তাহলে শয়তান কি তাকে প্রতারিত করে? না সেরকটা মনে হচ্ছে না। ইশ্বরের ভালোবাসার দৃষ্টান্তটা আলাদা।
আরণ্যকের সাথে ইশ্বরের কোন রকমের কি যোগাযোগ হয়েছিল। গতকাল দেবব্রত নামক এক হিন্দু বন্ধুকে সে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বন্ধু তুমি মৃত্যু কে কিরকম মনে করে? তোমার ইশ্বর কেন্দ্রিক চিন্তাগুলো আমায় কিছু বল না? দেবব্রত তাকে বলল- মানুষের কর্মই আসল। মৃত্যু টিত্যু বুঝিনা।মৃত্যু স্বাভাবিক ব্যপার।
দেবব্রতর কথা্। দেবব্রত যেভাবে ভাবে আরণ্যক সেভাবে ভাবতে পারেনা কেন?
আবার আরণ্যক মুসা নামক এক মুসলিম বড় ভাইকে জিজ্ঞেস করল- আচ্ছা ভাই মানুষ কি ইশ্বরের সাথে কথা বলতে পরে?
ভাই বলল - নবীদের দ্বারা সম্ভব । সাধারণ মানুষদের দ্বারা সম্ভব নয়।
আরণ্যকঃ আচ্ছা সাধারণ মানুষদের সাথে ইশ্বর কথা বলে না কেন?
মূসাঃ কারণ সাধারণ মানুষরা পাপী। তবে আল্লাহর ওলীদের কথা বলতে পারে।
আরণ্যক ভাবে সে সাধারণ মানুষ । তাহলে তার কেন ইশ্বর নিয়ে বাড়াবাড়ি। তাকে ইশ্বর যেভাবে টানে। সেভাবে কি ইশ্বর সবাইকে টানে?



সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×