somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবনের খাতা
আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

একটি আনন্দভ্রমনের ইতিকথা

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজের একঘেয়েমি থেকে পরিত্রানের জন্য আমার পরিচিত কয়েকজন একদিনের জন্য আনন্দভ্রমণে যাবার পরিকল্পনা করে। পরিকল্পনা হয় গত ২০১৩ সালের ফেব্রুয়ারী বা মার্চ মাসের দিকে। ভ্রমণের সময় ঠিক হয় ২০১৪ সালের মার্চ মাস। ভ্রমণের জন্য ৩২ জন সদস্য পায়। তারা ১টি মিটিং এর মধ্যেমে আনন্দভ্রমণের পরিকল্পনা তৈরী করে। বেশ কয়েকটি পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় পরিকল্পনা ছিল তহবিল সংক্রান্ত। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, মার্চ/১৩ মাসের মধ্যে সদস্য প্রতি ৩০০ টাকা করে আদায় করা হবে এবং ঐ টাকা দিয়ে ছাগল ক্রয় করে অন্য মানুষের মাধ্যমে ছাগলগুলো লালন-পালন করে ভ্রমনের সময় ছাগল বিক্রয়ের মাধ্যমে ভ্রমনের খরচ বহন করা হবে। সে মোতাবেক ৩২ জনের নিকট থেকে ৯৬০০ টাকা আদায় করা হয়। মিটিং এ তারা ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরী করে। তাদের কাজ হলো ছাগল ক্রয়, লালন-পালন এবং বিক্রয়ের ব্যবস্থা করা। সিদ্ধান্ত অনুযায়ী ছাগল কমিটি ৪টি ছাগল ক্রয় করে এবং একটি লভ্যাংশের মাধ্যমে এক ব্যক্তিকে তা লালন-পালনের দায়িত্ব দেয়। আনন্দভ্রমনকে কেন্দ্র করে প্রত্যেকেই একটা স্বপ্ন দেখে, নিজের মধ্যে একটি রোমান্স তৈরী করে। বিভিন্ন সময় একে অপরের সাথে কথা বলার সময় হোক তা স্বাক্ষাতে বা ফোনে, ভ্রমণ সম্পর্কে ২/১ মিনিট কথা হবেই হবে। বিভিন্ন সময় ২/৩ জন ছাগলগুলো দেখে আসে। কেউ কেউ আনন্দভ্রমন উপলক্ষ্যে পোষাক তৈরী করেছে। কেউ কেউ কিভাবে মজা করা যায় তার প্লান ঠিক করেছে, সেই প্লান ভেবে ভেবে নিজে নিজেই পুলকিত হচ্ছে। যতই ভ্রমনের সময় ঘুনিয়ে আসে তাদের অনুভুতিগুলো আরো প্রবলভাবে নিজের মধ্যে অনুভব করছে। তাদের সে অনুভুতিগুলো আমি লিখে প্রকাশ করতে পারবো না কারণ আমি কোন উপন্যাসিক নয়।
দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে মার্চ/১৪ মাস আসে। কমিটির সদস্যত্রয় একদিন নিজেদের মধ্যে পরামর্শ করে ছাগলগুলো বিক্রয়ের ব্যবস্থা করে। ছাগল কমিটির সদস্যসহ আরও ২/৩জন মিলে ছাগল ৪টি হাটে নিয়ে যায়। ছাগল ৪টি হাটে নিয়ে যায় পর তাদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। ছাগলগুলো ক্রয়ের কোন তেমন ক্রেতা পাচ্ছে না, আবার ক্রেতা পেলেও আশানুরূপ দাম হচ্ছে না। তারা বাহিরের ২/১ জন লোকের সঙ্গে কথা বলে জানতে পারে যে বর্তমানে ইরি মৌসম চলছে, বিধায় ক্রেতা খুবই কম। এছাড়া কৃষকের নিকট টাকার ঘাটতি থাকায় অনেকেই গরু ছাগল বিক্রয় করছে বিধায় দাম কম। অর্থাৎ এখানে অর্থনীতির সূত্র প্রয়োগ হয়েছে। অর্থাৎ যোগান বাড়লে দাম কমে এবং যোগান কমলে দাম বাড়ে। যাইহোক ছাগল কমিটি আয়োজক কমিটির সঙ্গে ফোনে কথা বলে ছাগলগুলো বিক্রয় করে। ছাগল ৪টি বিক্রয়মূল্য হয় ৯২০০ টাকা। হিসাব করে দেখা যায় ৪০০ টাকা ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষতি আরও অনেক বেশী। ছাগল পালনের খরচ এখানে হিসাবভুক্ত করা হয়নি। এই খবর যখন সদস্যগণ জানতে পারে তাদের আফসোসের ও বিষাদের সীমা থাকে না। পাঠকগণ আপনারা এই বিষাদের বিষয়টি নিজেরাই অনুভব করুন।
পরবর্তীতে তারা একটি মিটিং করে ভ্রমণে না যাওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ২০১৫ সালে যেভাবেই হোক তারা আনন্দভ্রমণে যাবেই যাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, পাঠকগণ তহবিল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বিবেচনাযোগ্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×