somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রশ্নবিদ্ধ ‘রেডিও পদ্মা’র কার্যক্রম

২৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রথম কমিউনিটি বেতার ‘রেডিও পদ্মা’র সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো ও পরিচালনা পদ্ধতি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। এর অনুষ্ঠান পরিক্রমা কমিউনিটি রেডিও’র মৌলিক ধারণার পরিপন্থি বলে দাবি করেছেন বিভিন্ন উন্নয়ন সংস্থা, সংবাদ মাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে তারা এসব দাবি করেন।

সেমিনারটির আয়োজন করে ম্যাস লাইন মিডিয়া সেন্টার, এমএমসি। এতে ‘স্থানীয় সরকার বিষয়ক সাংবাদিকতায় বাস্তবতা ও সম্ভাব্যতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. মশিহুর রহমান। কমিউনিটি বেতার সম্পর্কে তিনি ওই প্রবন্ধে বলেন, ‘বাংলাদেশে কমিউনিটি বেতারের যাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ১০টি কেন্দ্র পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার ইস্যুতে এসব বেতারের অনেক ধরনের কাজ করার সুযোগ রয়েছে।’

মূল প্রবন্ধ উপস্থাপনের পরপরই সেমিনারে অংশগ্রহণকারীদের অনেকেই রেডিও পদ্মার কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করেন।

সাংবাদিক ও উন্নয়ন কর্মী রাশেদ রিপন বলেন, এটির অনুষ্ঠান দেখে তো মনে হয় না কমিউনিটি রেডিও। এর কাজকর্ম সবই এফএম রেডিও’র মতো। যা কমিউনিটি রেডিও’র ধারনার রীতিমতো পরিপন্থি। এখানে কমিউনিটির তথ্য প্রচারের চেয়ে ব্যবসাকেই গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে কী প্রচার করছে সেটিও দেখার বিষয়। স্থানীয় সংবাদপত্র সোনার দেশ-এর বিশেষ প্রতিনিধি রাশেদ রিপন সেমিনার শেষে সঙবাদকর্মীদের কাছে আরো বলেন, ‘কমিউনিটির কথা না বলে এখানে অধিকাংশ সময় গান বাজানো হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সংবাদকর্মীরা এখানে নূন্যতম বেতনও পাচ্ছে না। যারা বেতনের কথা বলছে, তাদেরকে চাকরি ছাড়ার পরামর্শের পাশাপাশি বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বেতন তো দূরের কথা সংবাদকর্মীদের যাতায়াত ভাড়াও দেয়া হয় না। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার নামে বিভিন্ন সরকারী, বেসরকারী ব্যাংক থেকে ফান্ড কালেকশন করা হয়। সে অর্থের ব্যবহার কোথায় কি ভাবে হচ্ছে বা হয়েছে সে বিষয়গুলোও পরিস্কার নয়।

কমিউনিটি রেডিও কিভাবে চলছে, এর আয়ের উৎস কী, বেতন কাঠামো কতো এবং এর অর্গানোগ্রাম কেমন তা জনসম্মুখে উন্মোচন করার জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×