বরেন্দ্র কন্যা
কর তল্লাশী ভেঙ্গে কলসী ।
দেখ ঊম্মাদ,
করেছে কি ছল! নাই আর বিন্দু জল,
আগের আনন্দ
প্রিয়ার দর্শনে, মিছে জল ভরনে,
এল ষোড়শি
তাই বিনা জলে, সে ফিরে চলে,
লয়ে শূন্য কলসী
আবার ফিরে আসে, সেই একই আশে,
সেই আগের চলে ।
হৃদয়ে প্রেম ভরে, কলসী লয়ে ফিরে,
বারেক বিনা জলে।
এমন দিয়ে শ্রম, করল পূর্ণ প্রেম,
বরেন্দ্র কন্যা ফিরোজা ।
প্রিয়া তার রহিদুল, করল তা কবুল,
দিয়ে তার যা যা ।
এমনি রাবিয়া বছরী পোহায় বিভাবরী,
প্রভুর এসকে ।
মানুষে মানুষে ভালবাসা এও প্রভুর আশা,
নহে তা শিরকে ।
নাহি পিয়ে মদ, তুইরে ঊম্মাদ,
শুধু এ ভান ।
প্রেমের অভিসারে, মধু-সূধা ঝরে,
দে এতে চুম্বন ।
দিবে আত্ম তৃপ্তি, তোরে প্রেম প্রীতি,
অহরহ দান ।
মোদের ধর্ম ইসলাম, সে সহমর্মিতায় প্রেম,
দাও এ শ্লোগান ।
কবি ---
গোলাম মোস্তফা সরদার
phone: +8801753190554
https://www.facebook.com/poems.balanagar/timeline?ref=page_internalবরেন্দ্র কন্যা
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



