somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমাণ করতে হবে, মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেননি

২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রাতে আমার দেওয়া ‌'মুসা ইব্রাহীম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী এটাই একমাত্র সত্যি' শিরোনামের পোস্টটি রিমুভ করা হয়েছে। কারণ হিসেবে যে নোটিশ পেয়েছি তাতে বলা হয়েছে ওই পোস্ট ব্লগের ৩খ. নীতিমালা লংঘন করে (৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।)

বিনয়ের সঙ্গে কর্তৃপক্ষকে বলতে চাই, ওই ব্লগের উদ্দেশ্য ছিল মুসা ইব্রাহীম যে এভারেস্ট জয় করেছেন তার সচিত্র প্রমাণ উপস্থাপন করা। যুক্তি দিয়ে বিচার করা যে মুসা এভারেস্টে আরোহন করেছেন, এই ব্যাপারটি সত্য। এ ক্ষেত্রে সংবাদমাধ্যম ও নেটে পাওয়া তথ্য, মুসার খবর বিচার বিশ্লেষণ করেই পোস্টটা লেখা হয়েছিল।
যাদের নাম এসেছে তারা নেটে বা সংবাদমাধ্যমে যা বলেছেন তাই তুলে ধরা হয়েছিল। কিন্তু ৩খ-এর লংঘন কোথায় হলো তা বুঝি নাই। এর চাইতেও আক্রমণাত্মক ব্লগ মুসার ব্যাপারে লেখা হয়েছিল। মুসার ব্যক্তি চরিত্র নিয়েও কুৎসা রটনা করা হয়েছে। সেসব ব্লগ ঠিকই রয়ে গেছে এই সাইটে। আমি কিছু ব্যক্তির কথা লিখেছি। তারা যা বলেছেন তার বস্তুনিষ্ঠভাবেই তুলে ধরেছি। তাদের বক্তব্যের প্রমাণ রয়েছে। তাদের কথা লেখার কারণে আমার ব্লগ রিমুভ হলো, আর মুসাকে নিয়ে যেসব লেখা হলো সেগুলো থেকে গেল। তাহলে মুসা কি ব্যক্তি নন?
আমি মনে করি আমার ওই পোস্টে ৩খ লঙ্ঘিত হয় নাই, তাই ওই পোস্ট ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি।

এখন বলতে চাই মুসা ইব্রাহীম এখন পর্যন্ত সব কিছু দিয়েই প্রমাণ করেছেন যে, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে উঠেছেন। সংবাদ সম্মেলনেও সব ছবি-প্রমাণ দেখিয়েছেন। কিন্তু যারা বলছেন মুসা এভারেস্ট জয় করেন নাই তারা এখনো কোনো প্রমাণ দেখাতে পারেন নাই।
তাদের প্রতি আহ্বান, মুসা যে এভারেস্টে ওঠে নাই তার প্রমাণ দিন। সংবাদ সম্মেলন করুন।
‌'মুসা এভারেস্টে ওঠে নাই' এই জাতীয় বক্তব্যের পোস্ট যদি যথাযথ প্রামাণিক তথ্যসহ না লেখা হয়, তবে সেগুলো এই সাইটে প্রকাশ করা ঠিক নয়। কারণ সেসব ব্লগের নিয়ম লংঘন করে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৪০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×