তিন দিন আগে রাস্তার ধারে এক অফিসের দেওয়ালে একটি পোস্টার নজরে এল। পোস্টারটা বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের (রেজিঃ নং বি ৬২৩) কার্যকরী পরিষদের নির্বাচনে একজন প্রার্থীর পোস্টার এইটা। প্রার্থীর পদের নামটা দেখুন (ছবিতে গোল চিহ্নিত)।
পদের নাম হলো 'আইন ও দরকষাকষি সম্পাদক'।
ড্রাইভার্স ইউনিয়ন, মানে ট্রাক ড্রাইভারদের সংগঠন। তাই তাঁরা কপটতার আশ্রয় নিতে পারেন নাই। অকপটভাবেই দর কষাকষি সম্পাদক পদ তাঁরা তৈরি করে নিয়েছে।
এই পদটা ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, যুবলীগ তো বটেই মূর রাজনৈতিক দলগুলোতেই এমন পদ থাকতে পারে। কারণ নানারকম দরকষাকষি করতে হয় তাঁদের।
গ্রাম, থানা, জেলা, বিভাগ, জাতীয় কমিটিতে এ পদ চালু করা যেতে পারে। সংসদ, সচিবালয় সর্বত্রই তো এ কাজ চলে। বিশেষ করে নির্বাচনের আগে দর কষাকষির যে মচ্ছব চলে সেখানে তো এমন পদ লাগবেই।
তাই চলুন জাতীয় রাজনীতিতে কপটতা না করে এই পদটির প্রকাশ্য ঘোষণা দেই।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।