১৯ অক্টোবর রাতে হঠাৎ করেই দেখছিলাম এটিএন নিউজ চ্যানেল। শুরু হলো চ্যানেলটির আনকাট অনুষ্ঠান। সম্পাদনার কাঁচি ছাড়াই খবর দেখানো হয় এ অনুষ্ঠানে।
সেদিন প্রথম খবরটি ছিল নিউজিল্যান্ডকে সিরিজ হারানো বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর গাড়ি ও জমি দেওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে। আনকাট তাই প্রধানমন্ত্রীর হাসি, খুশী, আনন্দ সবই দেখা হলো। ক্রিকেটারদের সামনে যেন একেবারে ঘরোয়া প্রধানমন্ত্রী। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলা শুরু করলেন, অফ দ্য রেকর্ড একটা কথা বলি। তখন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের জন্য সরকারের উপরের পর্যায় থেকে চেষ্টা তদবির চলছে। 'আমি নিজেও ফোন-টোন করছি।' আইসিরি সভায় একটি দেশ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ব্যাপারে অপোজ করেছিল। দেশটি হলো নিউজিল্যান্ড। তিনি বার বার বললেন আমি কোনো দেশকে খাটো করছি না। তবে ওই সময় দেশটি বাংলাদেশের টেস্ট পরিবারভুক্ত হওয়ার ব্যাপারে।
সেই দেশটিকে হোয়াইট ওয়াশ করার জন্য বেশ আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী।
সব ঠিক আছে। কিন্তু কথা হলো, দেশের প্রধানমন্ত্রী অফ দ্য রেকর্ড একটা কথা বললেন... সেইটা আনকাট নাম দিয়ে টেলিভিশনে সম্প্রচার করা কোন সাংবাদিকতার মধ্যে পড়ে। একটা নিউজ চ্যানেলের কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। কারণ এটা কোনো অনুসন্ধানি প্রতিবেদন নয়। যে সব দেখাতে হবে। একটা মোটামুটি ঘরোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলতেই পারেন এটা অফ দ্য রেকর্ড মানে ছাইপেন না বা দেখাইয়েন না। সেটা প্রচার করার কারণটা বুঝা গেলা না। আমাদের টিভি সাংবাদিকতা আসলেই মধ্যযুগে পড়ে আছে
আলোচিত ব্লগ
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।