এই মেয়ে চল
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাতাস বলল ও মেয়ে..
কিছু কি ভাবছিস বসে?
কি ভাবছিস?
না হলে, চলতো আমার সঙ্গে।
দূরে কোথাও উড়ে আসি।
অনেক কিছু দেখতে পাবি।
নদী, সমুদ্র, হাওর-বিল
চল, গেলেই দেখতে পাবি
দূর আকাশে মেঘের খেলা।
শান্ত নদীর ঢেউয়ের দোলা।
সমুদ্র বলল ও মেয়ে...
তুই আমার সাথে যাবি....
চল, তুই আমার সাথে চল
অনেক কিছু দেখাবো তোকে।
ঢেউয়ের সাথে দোল খাবি।
নিজের মতো ভাসতে পারবি।
হাসতে পারবি, মন উজাড় করে।
চলনা-রে মেয়ে আমার সাথে।
চল মেয়ে যাবি?
এই মেয়ে চল।
আকাশ বলল ও মেয়ে,
তুই আমার সাথে চল।
আমি তোর সাথে খেলবো
রাতের তারা দিবো,
চাঁদের আলো দিবো।
আর, আর তোর মনের,
সব কালি মুছে দিবো।
এই মেয়ে চল,
চল নারে মেয়ে।
কি করে বোঝাবো তোদের
বলে যা তোরা আমায়।
বন্দি জীবন আমার,
বন্দি কারাগারে।
কেমন করে এজীবন
মুক্ত করি বল।
তবে রে হা....
মুক্ত আমি করবোই
ঐ মুক্ত আকাশে।
একদিন মুক্ত আমি হবোই
সেই দিন আমি...
ঐ আকাশে উড়ে উড়ে
বাতাসের সাথে খেলবো
এক দমকা হাওয়ায়,
সাগরের সাথে মিশবো।
ঢেউয়ের সাথে ভেসে ভেসে
খুঁজবো জীবনের কিনারা।
আমি তো চাই রে যেতে
তোদের সাথে,
দূরের কোন তেপান্তরে।
দূরের কালো পাহাড়ে।
শান্ত নদীর জলোচ্ছ্বাস হবো।
তোরা না হয় মাঝিই হবি
আমি না হয় তোদের পথিক
তবুও তো যাবো রে..
আমি তোদের সাথে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন