ভালোবাসা কি! সেটা কি ভালো একটা রেস্টুরেন্টে, কিছু টাকা-পয়সা, পোশাক-আশাক, ইত্যাদি ইত্যাদি দিলেই ভালোবাসার পরিচয় পাওয়া যা? ভালোবাসাটা যখন মানুষ অনুভব করে, চোখ বুঝে দেখতে পারে, মনের জানালা খুলে দেখতে পারে সেটাই হলো মানুষের মনের প্রকৃতি ভালোবাসা।
আজ যেমন “সামহোয়্যারইন ব্লগ” এর প্রত্যেকটি মানুষ দেখিয়ে দিলো প্রকৃতি ভালোবাসা কি! আমি যখন কাল থেকে আজ সবার পোষ্ট আর কমেন্ট পড়লাম দেখলাম এদের মনে আনন্তরিকতা, ভালোবাসা, স্নেহ কতটা দিয়ে হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে এই “সামহোয়্যারইন ব্লগ” এর মানুষগুলো।
এখানে অনেক সম্মানী মানুষ আছেন, অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, মধ্যবস্কয়রা আছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম সবার মনটা একই রকম, করো মধ্যে কোন অহংকার, হিংসা, রাগ এগুলো কিছুই নেই। কেমন অদ্ভুত সবাই! আমি যদি “সামহোয়্যারইন ব্লগ” এর একজন সদস্য না হতাম তাহলে বুজতেই পারতাম না যে এখানে একটা পরিবার আছে।

যখন কেউ কোন পোস্ট বা কমেন্ট করে সেখানে সকলেই নেভেটিভ, পজেটিভ পোস্ট কমেন্টও করে। কিন্তু একবার চিন্তা করে দেখলে বুঝা পজেটিভ নেগেটিভ হলোও এদের মধ্যেই ভালোবাসাটা বেশি লুকিয়ে আছে। আমরা কেউ কাউকে চিনি না, কেউ কারো আত্মীয়-স্বজন না, কেউ কাউকে ভালো করে জানিনা, কখনো কারো সাথে সরাসরি পরিচয়ও হয়নি। তারপরও দেখেন সবাই কত, কতটা আন্তরিক, সবার প্রতি সবার কত ভালোবাসা, সামুর প্রতি সবার কত ভালোবাসা। দিন শেষে সকলেই সবার ভুলটা ভুলে যেয়ে আবার আন্তরিকতা, ভালোবাসায়, স্নেহে মনটা ভরিয়ে দেয়। আমার মনে হয় না এমন একটা পরিবার মানুষ নিজেদের মধ্যেও পায়না।
সামু বন্ধ হয়ে যাওয়া পর বুঝা গেলো শুধু সামুকেই নয় সবাই সবাইকেই আন্তরিকতা দিয়েই ভালোবাসে। সবার জন্য সবার আলাদা একটা মনের টান আছে। অনেকে তো অনেককে কড়া কথা শুনায়, কড়া শাসন করে কিন্তু সেটা তো কেউ মনে রাখে না। আর এটা শুধু একটা ভালো পরিবারের সদস্যরাই পারে আর সেই পরিবারটাই হলো “সামহোয়্যারইন ব্লগ” । এতো ভালোবাসা সবার জন্য সবার সেটা “সামহোয়্যারইন ব্লগ” বন্ধ না হলে বুঝতাম না। তাই সবাই দোয়া করবো আমাদের এই সুন্দর “সামহোয়্যারইন ব্লগ পরিবার” টার ওপর যেনো আর কারো কু-নজর না লাগে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



