পথ আমি পায়ের আদর
----------------------------
তুমি বারবার পথ বদলালে
গন্তব্য পিপাসু মহিয়সী
তোমার স্নায়ুর রন্দ্রে রন্দ্রে
এঁকে দিলো শ্রাবণ তার তরল কামড়
ক্রন্দন কল্লোল ফাঁড়ী দিয়ে দিয়ে
তুমি এগিয়ে চললে সামনের সান্ধ্য যমুনায়,
হায় তুমি পথ বদলের অন্তিম খেলায়
ভুলে গেলে মানবী
গন্তব্য পাবার আশে ভেঙ্গেছো তুমি কতো
পথ নামের পরম আপন।
যদি মোহ ভাঙ্গে
গন্তব্য পাবার নেশা হয় যদি লীন
পথ আমি পায়ের আদর
ফিরে এসো আশায় আছি অযুত রাত্রদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


